জাতি আজীবন স্মরণ করবে সুরঞ্জিতকে -সাংসদ জেবুন্নেছা সংবাদ বিজ্ঞপ্তি
প্রবীণ রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য, আওয়ামী লীগের শীর্ষ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ।
আজ রোববার (০৫ ফেব্রুয়ারী) তিনি এক শোক বিবৃতিতে বলেন, বাঙ্গালী জাতি চির দিন স্বরণ রাখবেন সুরঞ্জিত সেনগুপ্তকে। তার মৃত্যুতে আমার হারিয়েছি এক অসাধারণ সংসদ সদস্যকে। আমাদের আওয়ামী লীগ সরকারের এক অন্যতম নেতা ছিলেন তিনি। আমি তার আত্মার শান্তি কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
|