যুবলীগের নামে পোষ্টার-ব্যানার সাটালে ব্যবস্থা সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী যুবলীগ বরিশাল জেলা ও মহানগর এক যৌথ বিবৃতিতে জানাচ্ছে যে, সম্প্রতি বরিশাল মহানগরের বিভিন্ন স্থানে মহানগর যুবলীগের নামে বিভিন্ন উৎসবে বরিশালবাসীকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন স্থানে পোষ্টার ও ব্যানার সাটানো হয়েছে।
আজ শুক্রবার (০৮ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ রকম কাজের সাথে জেলা ও মহানগর যুবলীগ কোনভাবে সম্পৃক্ত নয়। অতি উৎসাহী কতিপয় নেতা কর্মীদেরকে কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য জেলা ও মহানগর যুবলীগ বিশেষ ভাবে অনুরোধ করেন।
ভবিষ্যতে কোন অতি উৎসাহী নেতা কর্মী অনুরূপ কর্মকান্ড করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারী করা হয়।
|