বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের নিন্দা সংবাদ বিজ্ঞপ্তি
দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।
আজ শুক্রবার (১২ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের সভাপতি মজিবর রহমান নাহিদ ও সাধারণ সম্পাদক এইচ এম মারুফ নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেন।
বিবৃতিতে তারা বলেন, দেশের প্রতিথযশা জ্যেষ্ঠ সাংবাদিক, আপামর সংবাদকর্মীদের ভরসার স্থল নঈম নিজামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি দুঃখজনক ও অনভিপ্রেত। অবিলম্বে পরোয়ানা বাতিল ও মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।
|