Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ১১:৩০ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বামনা » বামনায় স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবি
১ March ২০১৮ Thursday ৬:০৫:৪৯ PM
Print this E-mail this

বামনায় স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবি
বামনা প্রতিবেদক


বামনায় স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবিবরগুনার বামনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জামাল মিয়া শোভনের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও সেচ্ছাচারিতার অভিযোগ এনে অপসারণ ও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ মার্চ) সকালে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে উপজেলা সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন শেষে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

বামনা প্রেসক্লাবের সভাপতি ওবায়দুল কবির দুলালের সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন, বামনা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সগির, বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান সবুজ, বামনা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা গাজী আবুল কালাম, জাতীয় পার্টির সভাপতি মো. ফারুক আহমেদ আকন ও সাংবাদিক মতিন আকনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এ সময় বক্তারা বলেন, বামনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জামাল মিয়া শোভনের দুর্নীতি চরম মাত্রায় পৌঁছেছে। প্রশাসন দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

 

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com