Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ১১:২৭ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বামনা » বামনায় স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবিতে বিক্ষোভ
৮ March ২০১৮ Thursday ২:১২:৩৬ PM
Print this E-mail this

বামনায় স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবিতে বিক্ষোভ
বামনা প্রতিবেদক


বামনায় স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবিতে বিক্ষোভবরগুনার বামনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল মিয়ার অনিয়ম, দুর্নীতির প্রতিবাদ ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিক্ষুব্ধ জনতা।

আজ বৃহস্পতিবার (৮ মার্চ) সকালে বামনা উপজেলা সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শহরের গোলচত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বামনা প্রেসক্লাব সভাপতি ওবায়দুল কবীর আকন্দ দুলালের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, বামনা সদর ইউপি চেয়ারম্যান এ্যাড. চৌধুরী কামরুজ্জামান সগির, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ফারুক আহম্মেদ আকন, স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক মো. আবুল কালাম আজাদ আকন, প্রেসক্লাব সধারণ সম্পাদক মো. নাসির মোল্লা, সদর ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান শিবলু, উপজেলা ছাত্রলীগ যুগ্ম আহবায়ক আলামিন হোসেন জনি প্রমূখ।

সমাবেশে বক্তারা বামনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল মিয়াকে অবিলম্বে অপসারণ দাবি করে অভিযোগ করেন, স্বাস্থ্য কর্মকর্তা জামাল মিয়া বামনা হাসপাতালে যোগদানের পর থেকে তিনি নিয়মিত হাসপাতালে উপস্থিত থাকেন না। তিনি হাসপাতালে চিককিৎসার পরিবর্তে বাহিরে ক্লিনিকে রোগীর চিকিৎসা সেবা দিয়ে অর্থ বাণিজ্য করেন। হাসপাতাল চলাকালীন সময়ে ঔষধ কম্পানির প্রতিনিধিদের অবাধ যাতায়াতের সুযোগ করে দেন। অফিস চলাকালীন রোগীদের নিকট থেকে ফি গ্রহণ ছাড়া চিকিৎসা সেবা দেন না। এমন অবস্থায় বামনা হাসপাতালের স্বাস্থ্য সেবা ভেঙ্গে পড়েছে।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com