বামনায় বিএনপির লিফলেট বিতরণ বামনা প্রতিবেদক
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরগুনার বামনায় আজ শনিবার (১০ মার্চ) উপজেলার খোলপটুয়া বাজারে লিফলেট বিতরণ করেছেন বামনা উপজেলা বিএনপি ও রামনা উপজেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের প্রায় শতাধিক নেত্রী বৃন্দ।
খোলপটুয়ার সকল ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়।
এই লিফলেটে শেখ হাসিনার ১৫ হাজার কোটি টাকার দুর্নীতির মামলা খারিজ বনাম উদ্দেশ্য প্রনোদিত ভিত্তিহীন মামলায় বেগম খালেদা জিয়ার কারাদ- সহ সরকারের সেচ্ছা চরিতার বিষয়ে উল্লেখ রয়েছে।
লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন বামনা উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, সাধারণ সম্পাদক এনায়েত কবির হাওলাদার, সাহাবউদ্দীন বাচ্চু মোল্লা, হাওলাদার মো. শাহীন, ইদ্রিস সিকদার, বাবুল খান, আরিফুর রহমান শিমুল, রায়হান নাজির ধলু, দিনার তালুকদার, মোস্তাফিজুর রহমান মাসুম, শেখ খলিলুর রহমান সুজনসহ সকল সহযোগী সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণ শেষে পথসভা করে উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ রানা বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |