Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ১১:৩৫ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বামনা » হত্যা মামলায় বামনার যুবলীগ সভাপতি কারাগারে
১৯ March ২০১৮ Monday ৬:১৪:২৭ PM
Print this E-mail this

হত্যা মামলায় বামনার যুবলীগ সভাপতি কারাগারে
বামনা প্রতিবেদক


বামনায় হত্যা মামলায় যুবলীগ সভাপতি কারাগারেবরগুনা জেলা প্রশাসকের স্প্রীডবোড চালক বামনা উপজেলার পশ্চিম সফিপুর গ্রামের জব্বার খান হত্যা মামলার চার্চশীটভূক্ত ১২ নম্বর আসামি বামনা উপজেলার যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম সরোয়ারকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আজ সোমবার (১৯ মার্চ) বরগুনা কোর্টে হাজিরা দিতে গেলে অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক হাকিম এ ই এম ইসমাইল হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সাইফুল ইসলাম সরোয়ার বামনা উপজেলার পূর্ব সফিপুর গ্রামের মৃত রশীদ হাওলাদারের ছোট ছেলে।

আদালত সুত্রে জানা যায়, বরগুনা জেলা প্রশাসন দপ্তরের নৌযান চালক হিসেবে অবসরে যাওয়া জব্বার খানকে ২০১৪ সালের ৮ই অক্টোবর রাতে বামনা সদর থেকে বাড়ী যাওয়ার সময় বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রী কলেজের পিছনে উৎপেতে থাকা অজ্ঞাত এক দল দূর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয় জনতা সংজ্ঞাহীন অবস্থায় জব্বার খানকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে নেওয়ার পর তাঁর মুত্যু হয়।

এ হত্যার ঘটনায় নিহতের ছেলে মো. নেছার উদ্দিন বাদী হয়ে প্রথমে ৪ জনকে আসামি করে বামনা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে মামলাটি ডিবি পুলিশের হাতে হস্তান্তর করা হয়। তদন্ত শেষে ডিবি পুলিশ বামনা উপজেলা যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম সরোয়ারসহ ১২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করে।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com