Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ৯:৫০ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বামনা » সংবাদ শিরোনাম » বামনায় জেলের জালে ২০ কেজির কোরাল
৭ April ২০১৮ Saturday ৫:৪৫:৪৯ PM
Print this E-mail this

বামনায় জেলের জালে ২০ কেজির কোরাল
বামনা প্রতিবেদক


বরগুনার বামনার বিষখালী নদীতে এক জেলের বেহেন্দী জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি কোরাল মাছ।

আজ শনিবার (০৭ এপ্রিল) ভোররাতে বিষখালী নদীর রুহিতা মোহনায় আবু জাফর সিকদার(৩৫) নামে এক জেলের বেহেন্দী জালে মাছটি ধরা পড়ে।

পরে মাছটি ওই জেলে বামনা সদরের মাছের বাজারে নিয়ে আসলে কোড়াল মাছটি দেখতে উৎসুক জনতার ভীর জমে। এর আগে বিষখালী নদীতে এমন সাইজের কোরাল মাছ আর জেলেদের জালে ধরা পড়েনি।

বিষখালীর নদীর মিঠা পানির যে কোন মাছ এ উপকূলে সবচেয়ে বেশী সুস্বাদু। শনিবার ভোরে ধরা পড়া ২০ কেজি ওজনের কোরাল মাছটি ২০জন ক্রেতা মিলে প্রতি কেজি এক হাজার টাকা দরে ২০ হাজার টাকায় কিনে নেন।

পার্শবর্তী বেতাগী উপজেলার কালিকাবাড়ি জেলে পল্লীর মাছ শিকারী জেলে আবু জাফর বলেন, শুক্রবার সন্ধ্যায় তিনি বামনার রুহিতা চরের মোহনায় প্রতিদিনের মতো বেহেন্দী জাল পাতেন। শনিবার ভোররাতে তিনি ওই জাল উত্তোলন করতে গিয়ে বিপাকে পড়েন। একা ওই জাল তিনি টেনে তুলতে গিয়ে ভয় পান।

পরে সহযোগী আর এক জেলেকে ডেকে এনে দুইজনে মিলে জাল টেনে ২০ কেজির কোরাল মাছটি তীরে আনতে সক্ষম হন। পারে নিজ গ্রামে ক্রেতা না পেয়ে বামনা উপজেলা সদরের মাছের বাজারে নিয়ে আসেন। খবর পেয়ে উৎসুক জনতা মাছের বাজারে ভীর করেন। স্থানীয় মাছ ব্যবসায়ি ইলয়াস মিয়া নয়শত টাকা কেজি ধরে মাছটি কিনে নেন। পরে ওই ব্যবসায়ি ২০জন ক্রেতার কাছে এক হাজার টাকা কেজি দরে মাছটি বিক্রয় করেন।

এ বিষয়ে বামনা উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. বদিউজ্জামান বলেন, বিষখালী নদীর পানি অত্যন্ত মিঠা। পানিও বেশ স্বচ্ছ। ফলে এ নদীতে যে কোন মাছের স্বাদ আলাদা। জেলের জালে ২০ কেজি ওজনের কোরাল মাছ ধরা পড়ার বিষয়টি মৎস্য সম্পদের জন্য আশার খবর।

তিনি আরও বলেন, সাম্প্রতিক কালে বিষখালী নদীতে রেনু পোনা আহরণ বন্ধ হওয়ায় এ নদীতে মাছের বংশ বিস্তার ঘটছে। মৎস্য বিভাগ মনে নদীতে রেনু আহরণ বন্ধসহ মাছের প্রজনন মৌসুমে মাছধরা বন্ধ রাখতে পারলে বিষখালীর সুস্বাদু মাছে আরও সমৃদ্ধি বাড়বে।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com