বামনায় স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবিতে ঝাড়ু মিছিল বামনা প্রতিবেদক
বরগুনার বামনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দুর্নীতি, অফিস কর্মচারী ও রোগীদের সাথে দুরব্যবহার, স্বজন প্রীতি ও স্বাস্থ্য সেবায় অবহেলার প্রতিবাদে ও তাকে অবিলম্বে অপসারণের দাবিতে আজ বৃহস্পতিবার (৩মে) সকাল ১০টায় ঝাড়ু মিছিল করেছে বামনা উপজেলা সচেতন নাগরিক পরিষদ।
এতে বামনা উপজেলার নারী, পুরুষ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
মিছিল শেষে বামনা প্রেসক্লাবের সামনে সমাবেশে বক্তব্য দেন, বামনা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড. চৌধূরী কামরুজ্জামান সগির, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ফারুক আহম্মেদ আকন, নাগরিক কমিটির আহবায়ক ওবায়দুল কবির আকন্দ দুলাল।
সমাবেশে বক্তারা বলেন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামাল মিয়া শোভনের বৈরী আচরণেরর কারণে দুজন চিকিৎসক হাসপাতাল ছেড়ে চলে গেছেন। বামনা স্বাস্থ্য কমপ্লেক্স এখন চিকিৎসক শুণ্য। স্বাস্থ্য কর্মকর্তার এহেন আচরণের পরে তাকে যদি অপসারণ না করা হয় তাহলে কঠিন কর্মসূচি দিয়ে তাকে বামনা থেকে বিতারিত করা হবে।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |