Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ৩:২৮ AM
Barisal News
Latest News
Home » জাতীয় » বিজ্ঞান ও প্রযুক্তি » কক্ষপথে পৌঁছল বঙ্গবন্ধু স্যাটেলাইট-১
২১ May ২০১৮ Monday ৯:২০:২২ PM
Print this E-mail this

কক্ষপথে পৌঁছল বঙ্গবন্ধু স্যাটেলাইট-১
অনলাইন ডেস্ক


ডানা মেলল বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট, মহাকাশে বাংলাদেশ

বাংলাদেশের প্রথম যোগাযোগ উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) ফ্লোরিডা থেকে উৎক্ষেপণের ১০ দিন পর এটি তার নিজস্ব অবস্থানে (অরবিট স্লট) পৌঁছেছে।

বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম আজ বাসস’কে বলেন, ‘আমাদের স্যাটেলাইট তার অবস্থান নিয়েছে এবং স্বাভাবিকভাবেই কাজ শুরু করেছে।’

গত ১১ মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে বিএস-১ সফলভাবে উৎক্ষেপণ করা হয়। স্পেসএক্স-এর সর্বাধুনিক রকেট ফ্যালকন-৯ এর মাধ্যমে স্যাটেলাইটটি ১১৯.১ দ্রাঘিমাংশে পৌঁছার জন্য এটি উৎক্ষেপণ করা হয়।

বিসিএসসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, তারা এখন বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু করার আগে আরো বেশকিছু পরীক্ষা চালাবেন। তিনি বলেন ‘তিন মাসের মধ্যে আমরা বাণিজ্যিক অপারেশনে যাবো।’

সরকারি সূত্র জানায়, বিএস-১ প্রতি ২৪ ঘন্টায় একবার ৩৬ হাজার কিলোমিটার উচ্চতায় একবার পৃথিবী পরিক্রমণ করবে। ফ্যালকন-৯ এর ব্লক-৫ থেকে উৎক্ষেপণের অব্যবহিত পরই বিএস-১ ৩৫ হাজার ৭শ’ কিলোমিটার পথ পাড়ি দেয়। এরপর ১০ দিনে আরো ৩শ’ কিলোমিটার অতিক্রম করে বর্তমান অবস্থানে যায়।

গাজীপুর গ্রাউন্ড স্টেশনের অপারেশন ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম ইতোপূর্বে বাসসকে বলেন, বিএস-১ গ্রাউন্ড স্টেশনে সংকেত পাঠাতে শুরু করেছে। তিনি বলেন, গাজীপুরের জয়দেবপুর ও রাঙ্গামাটির বেতবুনিয়ার গ্রাউন্ড স্টেশন থেকে বিএস-১-এর পূর্ণ নিয়ন্ত্রণ পেতে প্রায় দুই মাস সময় লাগবে।-বাসস


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালসহ বিভিন্ন জেলায় ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভর্তি ৭৩ জন
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
প্রধানমন্ত্রীর কার্যালয়ে লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২
অবশেষে জামিনে কারামুক্ত সেলিনা হায়াত আইভী
ঢাকা-বরিশাল মহাসড়ক: থমকে আছে ৬ লেন প্রকল্পের কাজ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com