Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ৮:২২ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বামনা » সংবাদ শিরোনাম » অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যা
১৭ September ২০১৮ Monday ৬:০৮:৪৮ PM
Print this E-mail this

অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যা
অনলাইন ডেস্ক


barguna-news-map বরগুনা হিন্দু পরিবারকে উচ্ছেদের অভিযোগে একজন গ্রেফতার সংবাদ মানচিত্রজমি নিয়ে বিরোধে বরগুনার বামনায় আসমা বেগম ডালিম (৪০) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

এ সময় প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন নিহতের পরিবারের আরও ছয় সদস্য। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের বড় যাদবপুড়া গ্রমে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ ওই এলাকার মো. মাওলা মোল্লার স্ত্রী। পরিবারের সদস্যরা জানান, আসমা বেগম তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পরে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনার মর্গে পাঠায় পুলিশ।

হামলায় আহতদের ছয় জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতরা হলেন- মতি মোল্লা (৫০), মাওলা মোল্লা (৫৫), আহম্মেদ মোল্লা (৬০), মাহমুদা বেগম (৪০), সালমা বেগম (৪৫) ও হাসান (২৫)।

হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. হারুন আকন (৬৫), আসমা আক্তার (২৫) ও লাকী বেগম (৩৮) নামে তিনজনকে আটক করা হয়েছে।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম শাহ নেওয়াজ বলেন, ঘটনায় বামনা থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com