Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ৪:৩৪ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বামনা » বামনার বিষখালী নদীতে সার বোঝাই ট্রলার ডুবি
৭ September ২০২০ Monday ১২:৪৮:৫৯ AM
Print this E-mail this

বামনার বিষখালী নদীতে সার বোঝাই ট্রলার ডুবি


বামনা উপজেলা প্রতিনিধি

বরগুনার বামনায় উপজেলার রামনা লঞ্চঘাট এলাকায় বিষখালী নদীতে বরিশাল থেকে বরগুনার উদ্দেশে আসা ১৩ মেট্রিকটন সারবোঝাই একটি কার্গো ডুবির ঘটনা ঘটেছে।

আজ রবিবার (৬ সেপ্টেম্বর) ভোরে বিষখালী নদীর চরে কার্গোটির পেছনের অংশ আটকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে কার্গোটির শ্রমিকরা।

কার্গোটির মাঝি হিরণ মিয়া জানান, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বরিশাল থেকে সার বোঝাই করে রাত ১২টায় রামনা এলাকায় এসে পৌঁছায়। নদীতে ভাটায় অপেক্ষায় রামনা লঞ্চঘাটের পন্টুনে কার্গো নোঙর করে রাখা হয়। রাতে মাঝি ও শ্রমিকরা ঘুমিয়ে পড়লে জোয়ারে কার্গোটির পেছনের অংশ চরে উঠে যায় এবং ভাটার সময় কার্গোর পেছনের অংশ চরে আটকে পড়ে। তাৎক্ষণিক ঘুম থেকে উঠে ভোর ৫টার দিকে দ্রুত কার্গো থেকে সারের বস্তা ওঠানোর চেষ্টা করলেও ২ হাজার ৬৪০ বস্তার সারের মধ্যে আমরা মাত্র ৬৯ বস্তা সার পন্টুনে তুলতে পেরেছি। বাকিটা স্রোতের টানে নদীর গভীরে তলিয়ে যায়।

বামনা উপজেলার রামনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল খালেক জমাদ্দার ইউরিয়া সারবোঝাই কার্গোডুবির সত্যতা স্বীকার করে বলেন, কার্গোটির লোকজন ঘুমিয়ে থাকায় বুঝতে পারেনি, কার্গোর পেছনের অংশ চরে আটকে ডুবে যায়।

বরগুনা জেলা ফার্টিলাইজার সমিতির সভাপতি মো. ফেরদৌস জামান শাহিন সারবোঝাই কার্গোডুবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ভাই ভাই ট্রেডার্স এবং মিলন ট্রেডার্স এর ২৬৪০ বস্তা ইউরিয়া সার নিয়ে কার্গোটি নদীতে ডুবে যায়। এতে প্রায় ২২ থেকে ২৫ লাখ টাকার ক্ষতির সম্ভাবনা রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com