Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ৪:৩৪ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বামনা » বোমা ফাটিয়ে পালানোর চেষ্টা, ৪ ডাকাতকে ধরে গণপিটুনি
৬ December ২০২০ Sunday ৫:৩৪:৫৪ PM
Print this E-mail this

বোমা ফাটিয়ে পালানোর চেষ্টা, ৪ ডাকাতকে ধরে গণপিটুনি


বামনা উপজেলা প্রতিনিধিঃ

বরগুনার বামনা উপজেলার ঢুষখালী গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে স্থানীয়রা আটক করেছে। পরে ঘটনাস্থল থেকে ডাকাতদের উদ্ধার করে বামনা থানায় নেয় পুলিশ। এ সময় ডাকাতদের থেকে দেশীয় অস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম ও একটি এলইডি টিভি মনিটর উদ্ধার করা হয়।

শনিবার দিবাগত রাত ৯টার দিকে ঢুষখালী গ্রামের এক বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়রা টের পেয়ে তাদেরকে ধরে ফেলে।

আটক ডাকাতরা হলেন, ঢুষখালী গ্রামের লালু মোল্লার ছেলে সগির মোল্লা, একই গ্রামের সাহেব আলীর ছেলে রুমান, লক্ষ্মীপুর জেলার রায়পুর গ্রামের মো. মুনসুরের ছেলে মো. মনির ও পটুয়াখালী সদর উপজেলার হেতালিয়া বাধঘাট এলাকার মো. মানিকের ছেলে আল-আমীন। 

ডাকাতদলের প্রস্তুতি নিতে প্রথম দেখতে পাওয়া স্থানীয় গ্রাম পুলিশ মো. সোহাগ জানান, ঢুষখালীর একটি বাগানে কয়েক জনকে ঢুকতে দেখি। পরে স্থানীয়দের নিয়ে আমরা তাদের ধাওয়া করি। প্রায় ৮-১০ জনের এই ডাকাত দলের সদস্য জনগণের ধাওয়া খেয়ে পালাতে থাকে ও একটি বোমা ফাটিয়ে আমাদের ভয় দেখায়। তারা দৌড়ে সোনাখালী দিঘির পাড়ে আসলে কয়েক’শ জনতা মিলে তাদের ৪ জনকে ধরে গণধোলাই দেন। বাকিরা পালিয়ে যান। পরে পুলিশ এসে তাদের গ্রেফতার করে থানায় নেয়।

বামনা থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, পুলিশ ও জনতা মিলে ওই আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বরগুনা জেলহাজতে পাঠানো হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com