Current Bangladesh Time
Friday August ২৮, ২০২৬ ৯:১৩ AM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » পর্যটন » সংবাদ শিরোনাম » কুয়াকাটা সৈকত থেকে মাইকিং করে পর্যটকদের ফেরত পাঠালো পুলিশ
১৫ May ২০২১ Saturday ৯:০১:০০ PM
Print this E-mail this

কুয়াকাটা সৈকত থেকে মাইকিং করে পর্যটকদের ফেরত পাঠালো পুলিশ


কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামাল দিতে কুয়াকাটা সৈকতে পর্যটকদের নিষেধাজ্ঞা রয়েছে।কিন্তু মানুষ ঈদের প্রথম দিন থেকে সৈকতের বিভিন্ন পয়েন্টে বিচ্ছিন্ন ভাবে জড়ো হয়েছে। বিভিন্ন স্পট থেকে সৈকতে নেমে পরে সমুদ্র গোসল,হৈ-হুল্লোড়ে মেতে ওঠেন আগত দর্শনার্থীরা।

গতকাল শুক্রবার দুপুরের পর হঠাৎ করে সৈকতে ওইসব মানুষ জড়ো হওয়ার পর পরই মাইকিং করে বাড়ি ফিরিয়ে দিয়েছেন ট্যুরিষ্ট পুলিশের সদস্যরা। আগতরা বেশির ভাগই পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলা ও স্থানীয় বলে জানিয়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।  

স্থানীয় সূত্রে গেছে, কুয়াকাটা সৈকতে পর্যটকদের ভ্রমনে নিষেধাজ্ঞা থাকার পরও এসব দর্শনার্থীরা মোটরসাইকেল নিয়ে ভিড় করতে থাকেন। পরে ট্যুরিস্ট পুলিশ মাইকিং করে আগত দর্শনার্থীদের নিজ নিজ গন্তব্যে ফেরত পাঠায়। শেষ পর্যন্ত শুক্রবার সন্ধ্যার আগ মূহুর্তে দর্শনার্থীরা সৈকত থেকে নিজ গন্তেব্যে ফেরত গেছেন।

এদিকে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে বসানো হয় কড়া পাহারা। কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট এসোসিয়েশন (কুটুম) সিনিয়র সহ-সভাপতি হোসাইন আমির বলেন, ঈদের প্রথম দিন নড়ীর টানে বাড়ি ফেরা কিছুসংখক মানুষ কুয়াকাটায় এসে সৈকতে নেমে পরেন। তবে সবাই মোটরসাইকল নিয়ে এসেছে। আমি কয়েকজনের সাথে কথা বলে জেনেছি তারা আশেপাশের উপজেলার।  

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের ইনচার্জ বদরুল কবির বলেন, করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামাল দিতে কুয়াকাটা সৈকতে পর্যটকদের নিষেধাজ্ঞা রয়েছে। শুক্রবার দুপুরের দিকে কিছু দর্শনার্থী সৈকতে নেমেছিলো। আমরা মাইকিং করে ৩০ মিনিটের মধ্যে নিজ নিজ গন্তব্যে ফেরত পাঠাতে সক্ষম হয়েছি। তবে যারা এসেছিল তারা পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলা ও স্থানীয়। বর্তনানে কুয়াকাটা সৈকতে কোন দর্শনার্থী নেই বলে তিনি জানিয়েছেন। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com