Current Bangladesh Time
Friday August ২৮, ২০২৬ ৯:১৩ AM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » পর্যটন » পর্যটকদের জন্য কুয়াকাটা সৈকতে নির্মিত হচ্ছে চেঞ্জিং জোন
৭ June ২০২১ Monday ১:০১:৪১ AM
Print this E-mail this

পর্যটকদের জন্য কুয়াকাটা সৈকতে নির্মিত হচ্ছে চেঞ্জিং জোন


কুয়াকাটা (কলাপাড়া) প্রতিনিধিঃ

পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে আগত পর্যটকদের জন্য ‘চেঞ্জিং জোনে’র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।  

পটুয়াখালী জেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে রোটারি ক্লাবের উদ্যোগে পর্যটকদের জন্য ‘চেঞ্জিং জোন’ নির্মাণ করা হবে।

রোববার (০৬ জুন) বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিএম সরফরাজ এবং রোরিয়ান মো. রুবাইয়াত হোসেন যৌথভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।  

এসময় উপস্থিত ছিলেন- কুয়াকাটা বিচ রোটারি ক্লাবের সভাপতি এলিনা সুরভী, নির্বাচিত সভাপতি ওহিদুজ্জামান সোহেল, সাবেক সভাপতি সাইদ হাসান, মোতালেব শরীফ, জিয়াউর রহমানসহ অন্যান্য রোটারিয়ান।  

রোটারি ক্লাব ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডিস্ট্রিক্ট ৩০৮১ এর উদ্যোগে সৈকত সংলগ্ন পর্যটন পার্কের কাছেই নির্মিত হচ্ছে ২০০০ বর্গফুটের এ চেঞ্জিং জোন। সমুদ্রে গোসলের আগে-পরে নারী-পুরুষ চেঞ্জিং জোনে নিরাপদে পোশাক পরিবর্তন করতে পারবেন। সেই সঙ্গে পর্যটকদের গুরুত্বপূর্ণ মালপত্র সংরক্ষণের জন্যও এখানে নির্মিত হবে ‘লকার রুম’।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com