Current Bangladesh Time
Tuesday May ২৬, ২০২৬ ৬:২৪ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বিশেষ প্রতিবেদন » সংবাদ শিরোনাম » বরিশালে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ১ জনের, নতুন শনাক্ত ৩১৮
১০ October ২০২৩ Tuesday ৪:৫৫:৫১ PM
Print this E-mail this

বরিশালে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ১ জনের, নতুন শনাক্ত ৩১৮


সৈয়দ মুন্নাঃ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আব্দুস সাত্তার (৬৫) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। একই সময় এ বিভাগে আরও ৩১৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।

আব্দুস সাত্তার পটুয়াখালী জেলার লেবুখালী এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ৮ অক্টোবর ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ অক্টোবর রাতে মারা যান।

ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছর এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৭ হাজার ৬৬৭ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৬ হাজার ৫৪৯ জন। বিভাগে এখন পর্যন্ত ১১৮ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৮৬ জন, ভোলা সদর হাসপাতালে আটজন, বরগুনা সদর হাসপাতালে পাঁচজন, পিরোজপুর সদর হাসপাতালে ১১ জন ও পটুয়াখালীর দুই হাসপাতালে ছয়জন ও ঝালকাঠি হাসপাতালে এক জনের মৃত্যু হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩১৮ রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি বরিশালে ১৩১ জন, পটুয়াখালীতে ৪৩ জন, পিরোজপুরে ৬২ জন, ভোলায় ৩৯ জন, বরগুনায় ৩৬ জন ও ভোলায় সাতজন। মঙ্গলবার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে এক হাজার ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com