Current Bangladesh Time
Monday May ২৫, ২০২৬ ১০:১৯ AM
Barisal News
Latest News
Home » বিনোদন » ধুম সিনেমার পরিচালক মারা গেছেন
১৯ November ২০২৩ Sunday ৩:২৬:৫৫ PM
Print this E-mail this

ধুম সিনেমার পরিচালক মারা গেছেন


ধুম’ দিয়ে বলিউডে ধুম ফেলে দেওয়া চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় গাধভি আর নেই। রবিবার (১৯ নভেম্বর) মুম্বাইয়ের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। আর তিনদিন পরেই ছিল পরিচালকের জন্মদিন।

সঞ্জয়ের মেয়ে সঞ্জিনা তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।পরিচালকের কন্যা সানজিনা পিটিআইকে বলেন, ‘আজ সকাল ৯.৩০ মিনিটে বাড়িতেই বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা নিশ্চিত নই যে কীভাবে বাবা মারা গিয়েছেন, তবে এটি সম্ভবত হার্ট অ্যাটাক। তবে তিনি অসুস্থ ছিলেন না, পুরোপুরি সুস্থ ছিলেন।

২০০৪ সালে বলিউডে সাড়া জাগানো চলচ্চিত্র ‘ধুম’ পরিচালনা করেন সঞ্জয়। এরপর ২০০৬ সালের ‘ধুম ২’ পরিচালনা করেন তিনি। দুটি সিনেমাই বক্স অফিস কাঁপিয়ে দেয়। বলিউডকে এনে দেয় ভিন্ন মাত্রার এক ফ্র্যাঞ্চাইজি।সঞ্জয় ২০০০ সালে ‘তেরে লিয়ে’ চলচ্চিত্র দিয়ে পরিচালনায় আত্মপ্রকাশ করেছিলেন। তিনি যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত বেশ কয়েকটি সিনেমাও পরিচালনা করেছেন। যার মধ্যে ছিল ‘ধুম’, ‘ধুম ২’ এবং ‘মেরে ইয়ার কি শাদি হ্যায়’। ২০০৮ সালে সঞ্জয় দত্ত, ইমরান খান এবং মিনিশা লাম্বা-অভিনীত ‘কিডন্যাপ’, ২০১২ সালে অর্জুন রামপাল-অভিনীত ‘আজাব গাজব লাভ’ এবং ২০২০ সালে ‘অপারেশন পরিন্দে’ পরিচালনা করেন এই বিখ্যাত নির্মাতা।

মৃত্যুকালে সঞ্জয় স্ত্রী জিনা এবং দুই মেয়েকে রেখে গিয়েছেন।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন
হানিফ সংকেতের ইত্যাদি এবার ভোলার চরফ্যাশনে
টিকটকার প্রিন্স মামুন ফের গ্রেপ্তার
বরিশালের মেয়ে শান্তা ‘গুপ্তচর কি না’ খতিয়ে দেখছে ভারতের পুলিশ
অভিনয় ছেড়ে দিলে কী করবেন মোশাররফ করিম?
চিত্রনায়ক জসীমের ছেলে ব্যান্ড শিল্পী রাতুল আর নেই
রাফীর ‘আমলনামা’ নিয়ে তোলপাড়, মামলার হুঁশিয়ারি একরামের স্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com