Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ২:৫৪ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বামনা » বরগুনায় দীর্ঘদিন পলাতক দুর্ধর্ষ দুই ডাকাত গ্রেপ্তার
২৪ November ২০২৩ Friday ১২:৫৬:১৭ AM
Print this E-mail this

বরগুনায় দীর্ঘদিন পলাতক দুর্ধর্ষ দুই ডাকাত গ্রেপ্তার


বরগুনার বামনা উপজেলার দুর্ধর্ষ দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে বামনা থানা পুলিশ। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অস্ত্র, হত্যাচেষ্টাসহ ডাকাতির একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুল ইসলাম।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন— বামনা উপজেলার ঢুষখালী নামক এলাকার আব্দুল কাদেরের ছেলে মো. বেল্লাল (৩৩) ও সোনাখালী এলাকার রত্তন খানের ছেলে মিলন খান (২৮)।

বামনা থানা পুলিশ সূত্রে জানা যায়, একবছরেরও বেশি সময় ধরে পলাতক ছিলেন ওই দুই ডাকাত। বেল্লালের বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে ১৫টি।

এছাড়া একটি অস্ত্র মামলা, একটি হত্যাচেষ্টার মামলা এবং একটি চুরি মামলা রয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে ৫টি মামলায়। মিলন খানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে ৮টি।

এর মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে ৪টি মামলায়।

ওসি মো. মাঈনুল ইসলাম বলেন, দীর্ঘ দিন ধরে বেল্লাল এবং মিলন পলাতক থেকে ডাকাতির সাথে যুক্ত ছিলেন। আগামীকাল তাদের আদালতে হাজির করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com