Current Bangladesh Time
Tuesday June ১৬, ২০২৬ ১০:৩৪ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » স্বাস্থ্য » বরিশালে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু
১১ December ২০২৩ Monday ১২:০১:১১ PM
Print this E-mail this

বরিশালে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু


নিজস্ব প্রতিনিধিঃ

বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ২০১৬ জন।

রোববার (১০ ডিসেম্বর) বিকেলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য জানান।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪২ জন রোগী চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন রোগী বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তারা হলেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুশান্ত বালা (৬০), ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শোভা রানী (৮০) ও বরগুনা সদর উপজেলার মো. সুজন মিয়া (২৬)।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে বরিশাল বিভাগের দুইটি মেডিকেল কলেজ হাসপাতাল ও ৬ জেলা সদরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ২২৯ জন রোগী চিকিৎসাধীন।

গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ৩৭ হাজার ৭২০ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়েছেন ৩৭ হাজার ২৯০ জন।

একই সময়ে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সর্বোচ্চ ১৫৯ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ৪ জন, পটুয়াখালীতে ২ জন, ভোলায় ১০ জন, পিরোজপুরে ১২ জন, বরগুনায় ৬ জন ও ঝালকাঠির হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বদর দিবস ও সমকালীন বিশ্ব: ঈমানি শক্তিতে জেগে ওঠার আহ্বান
জানের প্রস্তুতি ও সফল সিয়াম সাধনার পূর্ণাঙ্গ
শবেবরাতে আমল ও ফজিলত
‘লাইলাতুম মুবারাকা’ বা বরকতময় রাত
পুরনো রূপে ফিরছে লাকুটিয়ার জমিদার বাড়ি
ভালো নেই বরিশালের তবলা শিল্প
” মাটির সাথে কৃষকের মেলবন্ধন ” – বাঙালির ঐতিহ্য “‘নবান্ন উৎসব “
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com