Current Bangladesh Time
Tuesday June ১৬, ২০২৬ ৮:২৯ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » বরিশালে পোস্টাল আবাসিক এলাকা থেকে অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার
৯ September ২০২৪ Monday ৫:৫৫:১০ PM
Print this E-mail this

বরিশালে পোস্টাল আবাসিক এলাকা থেকে অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার


নগর প্রতিনিধি:

বরিশাল নগরী থেকে একটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো নগরীজুড়ে। 

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরীর ফরেস্টার বাড়ির পোল এলাকায় ডাক বিভাগের পোস্টাল আবাসিক কম্পাউন্ডের ভিতরে গ্রেনেডটি পাওয়া যায়।

ওই এলাকার পরিছন্নতাকর্মী জনি হেলা জানান, সকালে অফিসের ঘাস ও লতাপাতা পরিষ্কার করতে গিয়ে গ্রেনেডটির সন্ধান পান তিনি। তখন ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তারা জরুরী সেবা নম্বর ৯৯৯-এ খবর দেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে এসে অবস্থান নেন।

স্থানীয় বাসিন্দা ইমাম হোসেন জানান, ৪ আগস্টে ফরেস্টার বাড়ির পোল এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীরা ডাক বিভাগের পোস্টাল আবাসিক কম্পাউন্ডের ভিতরে ঢুকে পড়ে। সেখান থেকে রাস্তায় পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশ ও জবাবে টিয়ারগ্যাস ছোড়ে। হয়তো সেই সংঘর্ষের সময় অবিস্ফোরিত গ্রেনেডটি ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারের ভিতরে থেকে যায়। গ্রেনেড পাওয়ার খবরে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সবাই নিরাপদ স্থানে অবস্থান নিয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন জানান, দ্রুত গ্রেনেডটি উদ্ধারে গ্রেনেড ডিসপোজাল টিম অভিযান চালাবে। 

তিনি আরও জানান, গ্রেনেডটি পুলিশের ব্যবহৃত নয়। সাউন্ড বা টিয়ার গ্রেনেডও এটি নয়। আমাদের ধারণা অন্য কোনো গ্রেনেড হবে এটি। কীভাবে এখানে গ্রেনেডটি আসলো সেটি যাচাই বাছাই করা হচ্ছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com