Current Bangladesh Time
Friday May ১৫, ২০২৬ ৫:২১ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » বিএম কলেজের দেবেন্দ্র ভবন ছাত্রাবাস এর জমি গভীর রাতে দখলের চেষ্টা
১১ October ২০২৪ Friday ১১:৪০:২৮ PM
Print this E-mail this

বিএম কলেজের দেবেন্দ্র ভবন ছাত্রাবাস এর জমি গভীর রাতে দখলের চেষ্টা


নগর প্রতিনিধি:

সরকারি ব্রজমোহন কলেজের পরিত্যাক্ত ছাত্রাবাসের জমি ব্যাক্তি মালিকানার সাইনবোর্ড টানিয়ে দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

বিএম কলেজ সড়কের সোবাহান মিয়ার পুল সংলগ্ন পুরাতন ছাত্রাবাস দেবেন্দ্র ভবনের ওই জমিটি হাবিবুর রহমান শামিম নামের এক ব্যাক্তি ভূয়া কাগজ তৈরি করে দখলের চেষ্টা করছে বলে জানিয়েছে অভিযোগকারিরা।

শুক্রবার গভীর রাতে দখলে নিতে নিজ নামের সাইনবোর্ড টানালে তা ছাত্ররা দিনে অপসারন করেছে। দখলের চেষ্টা করা হাবিবুর রহমান শামিম সোবাহান মিয়ার ছেলে এবং এলাকার চিহ্নিত দখলদার হিসেবে পরিচিত। তার এমন কাজের প্রতিবাদে বিএম কলেজের ছাত্ররা কঠোর অবস্থানে যাবে বলে নিশ্চিত করেছে।

ঘটনার সত্যতা স্বীকার করে বিএম কলেজের অধ্যক্ষ এ বিষয়ে আইনী প্রক্রিয়ায় এগোবেন বলে নিশ্চিত করেছেন।

বিএম কলেজের একটি সূত্র জানায়, বিএম কলেজের বেশ পূরাতন ছাত্রাবাস দেবেন্দ্র ভবন। পূর্বে এই ছাত্রাবাসে শিক্ষার্থীরা থাকলেও বেশ কয়েক বছর আগে ঝুকিপূর্ন হয়ে পড়ায় ভবনটি পরিত্যাক্ত হয়। এর পর থেকেই ওই জমিটিতে নজর পরে সোবাহান মিয়ার ছেলে হাবিবুর রহমান শামিমের। দীর্ঘদিন থেকেই জমিটি দখলের নানা ধরনের চেষ্টা করে আসছে সে। সেই ধারাবাহিকতায় জমির একটি জাল কাগজ তৈরি করে শুক্রবার গভীর রাতে তার নামের মালিকানার সাইনবোর্ড টানায় জমি দখলের উদ্দেশ্যে। সকালে বিষয়টি ছাত্ররা জানলে তা অপসারন করে ফেলে।
এ বিষয়ে বিএম কলেজের অধ্যক্ষ ড. শেখ মো. তাজুল ইসলাম বলেন, দেবেন্দ্র ভবন সরকারি ব্রজমোহন কলেজের পূরাতন একটি ছাত্রাবাস ছিল। দীর্ঘদিনের পূরাতন এই ভবনটি ঝুকিপূর্ন হয়ে পরলে তা ভেঙ্গে ফেলা হয়। তবে ওই জমিটি এখনও কলেজের। সেখানে বর্তমানে কলেজের কর্মচারিরা বসবাস করছে। শুক্রবার খুব সকালে হাবিবুর রহমান নামের কোন এক ব্যাক্তি কলেজের ওই জমি নিজের দাবি করে একটি সাইনবোর্ড টানায়। এই বিষয়টি নিয়ে কলেজ প্রসাশন ব্যাবস্থা গ্রহনের প্রক্রিয়ায় রয়েছে। বর্তমানে কলেজ বন্ধ থাকায় তড়িৎ কোন পদক্ষেপ গ্রহন করা না হলেও বিষয়টি নিয়ে শীঘ্রই আইনী প্রক্রিয়ায় এগোবেন বলে জানান তিনি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
শিক্ষকদের আন্দোলনের মধ্যে নতুন উপাচার্য পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
অসময়ের বৃষ্টিতে বরিশালে হাজার কোটি টাকার ফসলহানি
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com