Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ৭:১৬ PM
Barisal News
Latest News
Home » পাথরঘাটা » বরগুনা » ‘দেশের গণতন্ত্র নষ্ট করেছে আ.লীগ’
৮ January ২০২৫ Wednesday ৬:০১:৩৩ PM
Print this E-mail this

‘দেশের গণতন্ত্র নষ্ট করেছে আ.লীগ’


পাথরঘাটা ((বরগুনা) প্রতিনিধি:

বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি বলেছেন, দেশের গণতন্ত্র নষ্ট করেছে আওয়ামী লীগ। নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই, রাতে ভোট দেওয়া হয়েছে। 

বুধবার (৮ জানুয়ারি) সকাল ১০টায় পাথরঘাটা উপজেলা পরিষদ চত্বরের মুক্তমঞ্চে ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত ১ হাজার ৪২০ জনকে ঢেউটিন ও পাঁচ হাজার টাকা করে চেক বিতরণকালে তিনি এ কথা বলেন। 

প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম মনি বলেন, শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিল ভারত। বাংলাদেশের সব সম্পদ লুট হওয়ার জন্য দায়ী শেখ হাসিনা, বোন শেখ রেহানা ও বোনের মেয়ে টিউলিপ।  

অনুষ্ঠানে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক মাস্টার পাথরঘাটা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাসুদুল আলম ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি সোহাগ বাদশা পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জামাল। 

উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজবুল কবির, কেএম সফিকুজ্জামান মাহফুজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল। 

একই দিন বিকেল ৩টার দিকে পাথরঘাটা সরকারি মডেল কেএম মাধ্যমিক বিদ্যালয় মাঠে নুরুল ইসলাম মনি ফাউন্ডেশনের উদ্যোগে গরিব-অসহায় ও সাধারণ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com