মুহম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তবর্তী সরকারকে অবৈধ ও অসংবিধানিক আখ্যা দিয়ে আওয়ামী লীগের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ১ ফেব্রুয়ারি হতে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত লিফলেট বিতরণের কর্মসূচি বাস্তবায়নে প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করেছেন দলটির নেতাকর্মীরা।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় জাতীয় প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে ও আশেপাশের এলাকায় পথচারী ও যাত্রীদের মধ্যে লিফলেট বিতরণ করেন তারা।
জানা গেছে, শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে একদল লোক জড়ো হয়ে এই লিফলেট বিতরণ করেন। এসময় তারা সেখানে দিয়ে চলাচলকারী পথচারী, রিকশা ও বাসের ভেতরে লিফলেট ছুঁড়ে দেন। প্রায় মিনিট ২০ পরে তারা সে স্থান ত্যাগ করেন।
লিফলেটে যেসব বিষয় প্রাধান্য পেয়েছে তা হলো:
অপশাসন-নির্যাতন-নিপীড়নের প্রতিবাদ ও দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ড. ইউনূসের পদত্যাগ দাবি। বেআইনি ও অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাসহ অন্যান্যদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলাসহ অন্যান্য মামলা প্রত্যাহার এবং প্রহসনমূলক বিচার বন্ধ। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ও আদিবাসী জাতি গোষ্ঠীর ওপর হামলা ও হত্যাযজ্ঞ এবং বিভিন্ন ধর্মীয় উপসনালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদ।
মেটিক্যুলাস ডিজাইনের মাধ্যমে শিশু, ছাত্র-জনতা, পুলিশ বাহিনীর তিন হাজারের বেশি সদস্য এবং আনসার বাহিনীর সদস্যদের হত্যাসহ সকল হত্যার বিচার দাবি। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশব্যাপী খুন-ধর্ষণ-চাঁদাবাজি-ডাকাতি-রাহাজানির প্রতিবাদ এবং জনগণের জানমালের নিরাপত্তার দাবি।
ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি ও কর ফাঁকির মামলা প্রত্যাহার, গ্রামীণ ব্যাংককে ৫ বছরের কর অব্যাহতি প্রদান এবং ভ্যাট-ট্যাক্স বৃদ্ধি করে জনগণের ওপর বোঝা চাপানোর প্রতিবাদ। শেয়ারবাজারে অর্থ কেলেঙ্কারি, ব্যাংকগুলো ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ ধ্বংসের প্রতিবাদ।
সুফিসাধক, বাউল সঙ্গীত শিল্পী, শিল্পী,সাহিত্যিক, বুদ্ধিজীবী, আইনজীবী, গণমাধ্যম ব্যক্তিত্বের ওপর আক্রমণ ও শত শত বছর পুরনো মাজারে হামলা ও ভাঙচুরের প্রতিবাদ। গার্মেন্টসসহ বিভিন্ন শিল্প-কারখানা বন্ধের ফলে নারী শ্রমিকসহ লাখ লাখ শ্রমিক কর্মহীন হয়ে পড়ার প্রতিবাদ।
গণমামলা, নির্বিচারে গণগ্রেপ্তারের প্রতিবাদে ও রাজবন্দীদের মুক্তির দাবি। সর্বোপরি ড. মুহম্মদ ইউনুসকে অবৈধ ও অসাংবিধানিক দখলদার খুনি-ফ্যাসিস্ট আখ্যায়িত করে পদত্যাগের দাবি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালসহ বিভিন্ন জেলায় ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভর্তি ৭৩ জন
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
প্রধানমন্ত্রীর কার্যালয়ে লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২