Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ১:৫৮ PM
Barisal News
Latest News
Home » গৌরনদী » বরিশাল » গৌরনদীতে অপ্রশস্ত মহাসড়কে ৩ মাসে ২৭ দুর্ঘটনা 
২৯ March ২০২৫ Saturday ১১:৩২:৪৬ AM
Print this E-mail this

গৌরনদীতে অপ্রশস্ত মহাসড়কে ৩ মাসে ২৭ দুর্ঘটনা 


গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী অংশে গত তিন মাসে অন্তত ২৭টি দুর্ঘটনা ঘটেছে। এতে আটজন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন অন্তত ৫৪ জন।  

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২৮ মার্চ পর্যন্ত সময়ে এসব সড়ক দুর্ঘটনা ঘটে বলে জানান গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন। 

অন্যদিকে ঢাকা-বরিশাল মহাসড়কে মৃত্যুর মিছিল থামাতে চার লেনের কাজ অতিদ্রুত বাস্তবায়নের দাবিতে এরইমধ্যে দুর্ঘটনায় নিহতদের স্বজনসহ আহতদের পাশাপাশি দুই উপজেলার সচেতন লোকেরা মানববন্ধন করেছেন। যুবদল নেতা তরিকুল ইসলাম কাফির উদ্যোগে এই মানববন্ধন হয়। 

কথা হলে নিরাপদ সড়কের উপজেলা কমিটির সদস্য জহুরুল ইসলাম জহির জানান, ব্যস্ততম এই মহাসড়কে গাড়ির সংখ্যা বাড়লেও সে তুলনায় সড়ক প্রশস্ত করা হয়নি। ফলে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এতে কেউবা নিহত আবার অনেকেই আহত হয়ে পঙ্গুত্ববরণ করে অসহায় জীবন পার করছেন। 

তিনি আরও বলেন, মহাসড়কের গৌরনদী অংশ দুর্ঘটনাপ্রবণ এলাকা হয়ে উঠছে। সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার ব্যবস্থা উপজেলা হাসপাতালে নেই। অনেক সময় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তারা মারা যান। আমরা মহাসড়কটিকে অতিদ্রুত চার লেনে রূপান্তরসহ উপজেলা হাসপাতালে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসা ব্যবস্থা চালুর দাবি জানাচ্ছি। 

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, অপ্রশস্ত সড়কে চালকদের বিবেকহীন প্রতিযোগিতা, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, বিধি লঙ্ঘন করে ওভারটেকিং, যত্রতত্রভাবে মহাসড়কে গাড়ি পার্কিংসহ বিভিন্ন কারণে দুর্ঘটনাগুলো ঘটছে।  

তিনি বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আমাদের প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। ঈদযাত্রা নিরাপদ করতে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com