Current Bangladesh Time
Tuesday June ১৬, ২০২৬ ৭:৪৭ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » স্বাস্থ্য » বরিশাল শেবাচিম হাসপাতালে ৮ দিনে ১৮৫ রোগীর মৃত্যু
৭ April ২০২৫ Monday ৬:৫৭:৪৭ PM
Print this E-mail this

বরিশাল শেবাচিম হাসপাতালে ৮ দিনে ১৮৫ রোগীর মৃত্যু


বিশেষ প্রতিনিধি:

ঈদের ছুটির গত ৮ দিনে বরিশাল শের-ই-বংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে সড়ক দূর্ঘটনাসহ বিভিন্ন কারনে ১৮৫ জন রোগীর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১৮৫০ জন রোগী। ঈদের ছুটিতে বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রয়োজনীয় নার্স সংকটে প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাননি বলে মৃত্যুর কারন হয়ে দাড়িয়ে বলে অভিযোগ করেন রোগীর স্বজনরা। এ কারনে মৃত্যুর সংখ্যা বেড়েছে বলেও অভিযোগ তাদের।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, ঈদের আগের দিন অর্থাৎ ৩০ মার্চ এ হাসপাতলে ২১ জন রোগীর মৃত্যু হয়েছে। এ দিনে এ হাসপাতালে ১৭৯৯ জন রোগী ভর্তি ছিলো। ওই দিন নতুন করে ৪০৫ জন রোগী ভর্তি হয়। তবে ছাড়পত্র নিয়ে চলে যান ৩৬৪ জন রোগী।

একই ভাবে ঈদের দিন ৩১ মার্চ এখানে মৃত্যু হয় ১৯ জন রোগীর। এদিন এ হাসপাতালে ভর্তি হয় ৪৪৬ জন রোগী। ঈদের পরের দিন ১ এপ্রিল এ হাসপাতালে মৃত্যু হয় ১৮ জন রোগীর। নতুন করে ভর্তি হয় ৫৯৪ জন রোগী। ২ এপ্রিল মৃত্যু হয় সর্বাধিক ২৮ জন রোগী। এদিন এ হাসপাতালে ভর্তি হয় সর্বাধিক ৭শ রোগী।

৩ এপ্রিল এ হাসপাতালে মৃত্যু হয় ২৩ জন রোগী। এদিন এখানে নতুন করে ভর্তি হয় ৫৮৯ জন রোগী। ৪ এপ্রিল এ হাসপাতালে মৃত্যু হয় ২৮ জন রোগী। নতুন করে ভর্তি হয় ৫১১ জন। ৫ এপ্রিল এ হাসপাতালে মৃত্যু হয় ২৫ জন রোগী। নতুন করে ভর্তি হয় ৬৭৪ জন রোগী। এদিন এ হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ছিলো ১৭৯৯ জন। একই ভাবে ৬ এপ্রিল মারা গেছে ২৩ জন রোগী।

হাসপাতাল সূত্র জানায়, ঈদের সময় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকৃত প্রায় ২ হাজার রোগীর চিকিৎসার জন্য গড়ে ৩০ থেকে ৩৫ জন চিকিৎসক দ্বায়িত্ব পালন করেছেন। তবে ঈদের ছুটির সময় মৃত্যুর সংখ্যা একটু বেশি হলেও চিকিৎসা সেবায় কোন ত্রুটি হয়নি বলে দাবী করেন হাসপাতাল কর্তৃপক্ষ। এখানে স্বাভাবিক ভাবে প্রতিদিন গড়ে ২০ জন রোগীর মুত্যু হয় বলেন জানান সংশ্লিষ্টরা।

এ বিষয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাহামুদ হাসান বলেন, এ হাসপাতালে প্রতিদিন গড়ে ৭ থেকে ৮শ রোগী ভর্তি হয়ে থাকে। কোন কোন সময় ভর্তি রোগীর সংখ্যা আরো বেশি হয়।তিনি বলেন ঈদের সময় যারা একেবারেই মুমূর্ষ অবস্থায় থাকে তাদেরকেই হাসপাতালে ভর্তি করা হয়ে থাকে। মোটামুটি কম অসুস্থরা এসময় হাসপাতালে ভর্তি হন না। তবে গত ৭ দিনে যে মৃত্যু হয়েছে এটি স্বাভাবিক মৃত্যু বলে দাবী করেন তিনি।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বদর দিবস ও সমকালীন বিশ্ব: ঈমানি শক্তিতে জেগে ওঠার আহ্বান
জানের প্রস্তুতি ও সফল সিয়াম সাধনার পূর্ণাঙ্গ
শবেবরাতে আমল ও ফজিলত
‘লাইলাতুম মুবারাকা’ বা বরকতময় রাত
পুরনো রূপে ফিরছে লাকুটিয়ার জমিদার বাড়ি
ভালো নেই বরিশালের তবলা শিল্প
” মাটির সাথে কৃষকের মেলবন্ধন ” – বাঙালির ঐতিহ্য “‘নবান্ন উৎসব “
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com