Current Bangladesh Time
Monday September ২১, ২০২৬ ১:৫৭ AM
Barisal News
Latest News
Home » তালতলী » বরগুনা » তালতলীতে গাছের নিচে চাপা পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
২৪ May ২০২৫ Saturday ৪:৩৫:৩৩ PM
Print this E-mail this

তালতলীতে গাছের নিচে চাপা পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু


তালতলী ((বরগুনা) প্রতিনিধি:

barguna-news-map বরগুনা হিন্দু পরিবারকে উচ্ছেদের অভিযোগে একজন গ্রেফতার সংবাদ মানচিত্র

বরগুনার তালতলীতে সড়কের পাশে গাছ কাটার সময় অসতর্কতামূলক অবস্থায় গাছ পড়ে গিয়ে শরীয়ত বিশ্বাস (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থী মারা গেছেন। শনিবার (২৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পচাকোড়ালিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শরীয়ত বিশ্বাস ওই এলাকার আলমগীর বিশ্বাসের ছেলে এবং আমতলী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়ত তার বন্ধু সুজন ও শাওনের সঙ্গে মোটরসাইকেলে করে পচাকোড়ালিয়া বাজারে নাশতা খেতে যাচ্ছিলেন। পথে আলম প্যাদার বাড়ির সামনে পৌঁছালে রাস্তার পাশে কাটা অবস্থায় থাকা একটি মেহগনি গাছ হঠাৎ তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই শরীয়ত মারা যান এবং সুজন ও শাওন আহত হন।স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শরীয়তকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাছটি আলম প্যাদা নামের এক ব্যক্তি শ্রমিকদের দিয়ে মেশিনের সাহায্যে কাটাচ্ছিলেন। তবে গাছ কাটার সময় রাস্তার পাশে কোনো সতর্কসংকেত বা নিরাপত্তামূলক ব্যবস্থা ছিল না, যা দুর্ঘটনার জন্য দায়ী বলে মনে করছেন এলাকাবাসী। নিহতের বাবা আলমগীর বিশ্বাস বলেন, ‘আমার ছেলের ওই স্থানে মৃত্যু লেখা ছিল, তাই ওখানেই গেছে।

আমি কোনো আইনি ব্যবস্থায় যাব না।’তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ব‌রিশালের নদ-নদীতে ইলি‌শের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা
ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁক, বাড়ছে দুর্ঘটনা
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
যেসব কারণে বরিশালের নদ-নদীতে মিলছে না ইলিশ 
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com