Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ৮:৪২ PM
Barisal News
Latest News
Home » নাজিরপুর » পিরোজপুর » নাজিরপুরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন
৪ June ২০২৫ Wednesday ২:৪৫:১৯ PM
Print this E-mail this

নাজিরপুরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন


নাজিরপুর ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুরে স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে এক তরুণীর অনশনের খবর পাওয়া গেছে। উপজেলার শেখমাঠিয়া ইউনিয়নের গড়ঘাটা গ্রামের আজহার আলী শেখের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

অনশনে থাকা তরুণীর হবিগঞ্জ জেলার লাখাইল উপজেলার লাখাইল গ্রামে। মঙ্গলবার (৩ জুন) বিকেলে গড়ঘাটা গ্রামে গিয়ে দেখা যায়, ঘর তালা দিয়ে পালিয়ে গেছেন প্রেমিক আব্দুল্লাহ ও তার পরিবার। বাড়ির সামনে তরুণী রাস্তায় অবস্থানকালে সাংবাদিকদের আসার খবর পেয়ে বাড়ি আসেন প্রেমিক আব্দুল্লাহর মা ও স্থানীয়রা। এসময় তরুণীর ওপরে মারমুখী অবস্থান নেয় পরিবার।

অনশনরত তরুণী স্ত্রীর স্বীকৃতি না পেলে আত্মহত্যা করবেন বলে হুমকি দেন। ওই তরুণী বলেন, আব্দুল্লাহ শেখ চাকুরির সুবাদে হবিগঞ্জে যাতায়াত করত। সেখান থেকে আমাদের পরিচয়। এরপরে আমাদের তিন মাসের প্রেম। এর মধ্যে গত রোজার ঈদের দিন আমাকে ফোন করে ওর বাসায় আসতে বলে। 

আব্দুল্লাহ শেখ ব্যাচেলর থাকে, সঙ্গে থাকে আরো কয়েকজন। তারা সবাই গ্রামের বাড়িতে চলে গেলে সেই সুযোগ আমাকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে। এরপর স্থানীয় এক হুজুরকে ডেকে ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে করে আব্দুল্লাহ। এরপর এক সপ্তাহে ধরে আমরা ওই বাসায় স্বামী-স্ত্রী হিসেবেই থাকি।

তিনি আরও বলেন, কিছু দিন আগে আমি জানতে পারি আব্দুল্লাহর বিয়ে ঠিক হয়েছে। এটা জেনে আব্দুল্লাহকে কল দিলে সে আমার সঙ্গে যোগাযোগ কমিয়ে আমাকে তালাক দেওয়ার হুমকি দেয়। 

এরপর থেকে আমার সঙ্গে আর যোগাযোগ না হলে আমি আব্দুল্লাহর গ্রামের বাড়ি আসি। ওর পরিবার ও স্থানীয়রা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আমাকে যদি আব্দুল্লাহ ও তার পরিবার স্ত্রীর মর্যাদা না দেয় তাহলে আত্মহত্যা করবো।

স্থানীয়রা জানান, এমন ঘটনা আমরা এর আগে দেখি নাই, তাই দেখতে আসছি। আবার অনেকে বলেছেন, তার কাছে যদি বিয়ের ডকুমেন্টস বা কাবিননামা থাকে তাহলে আমরা স্থানীয়রা বসে বিষয়টি নিয়ে আলোচনা করে একটা সমাধান করবো।

আব্দুল্লাহর মা বলেন, ওই মেয়েকে আমরা চিনি না, আর আমার ছেলে ওইখানে কখনো চাকরি করে নাই। সে যদি আমার ছেলের বউ হয় তাহলে কাবিননামা দেখাতে বলেন। কাবিননামা দেখালে আমি বউ হিসেবে মেনে নেবো।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া জানান, এলাকায় এমন একটি ঘটনা ঘটেছে শুনেছি। কোনো পক্ষ থেকে অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com