দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আবারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।তবে একই সময়ে কারও মৃত্যু হয়নি।বুধবার (১১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন, ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৭০ জনে।এ সময়ে সুস্থ হয়েছেন ২ জন।ফলে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৩৮০ জন।স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ১০৭টি নমুনা পরীক্ষা করা হয়।এতে শনাক্তের হার দাঁড়ায় ৯ দশমিক ৩৫ শতাংশ। দেশে এখন পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজার ৪৮৬টি।এ পর্যন্ত দেশে করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ০৫ শতাংশ, সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।উল্লেখ্য, দেশে সর্বশেষ ২০২৪ সালের ২৬ জুলাই করোনায় একজনের মৃত্যু হয়েছিল। এরপর থেকে দীর্ঘ সময় কেউ মারা যাননি।এর আগে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথমবারের মতো তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালসহ বিভিন্ন জেলায় ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভর্তি ৭৩ জন
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
প্রধানমন্ত্রীর কার্যালয়ে লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২