Current Bangladesh Time
Monday June ১৫, ২০২৬ ২:৪৮ AM
Barisal News
Latest News
Home » জাতীয় » সংবাদ শিরোনাম » ২৪২ যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত
১২ June ২০২৫ Thursday ৪:৪০:১৭ PM
Print this E-mail this

২৪২ যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত


অনলাইন নিউজ ডেস্কঃ

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদের একটি অভিজাত এলাকায় ২৪২ যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বোয়িং ড্রিমলাইনার ৭৮৭ মডেলের উড়োজাহাজটি সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর (এসভিপিআইএ) থেকে লন্ডনের উদ্দেশে উড়াল দিয়েছিল।

বৃহস্পতিবার (১২ জুন) এই দুর্ঘটনাটি ঘটে গুজরাট স্টেট এভিয়েশন ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি লিমিটেড (জিইউএসইসি) পরিচালিত বিমানবন্দরে। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে বিমানটি উড্ডয়নের পর কিছুদূর গিয়ে বিধ্বস্ত হয়। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বিমানটি রানওয়ে থেকে উড্ডয়নের অল্প সময়ের মধ্যে বিকট শব্দে বিস্ফোরিত হয়। তারপর সেটিতে আগুন ধরে যায়।

দ্য টাইমস অব ইন্ডিয়াসহ ভারতীয় শীর্ষ সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়ে বলছে, বিমানটি এসভিপিআইএর রানওয়ে থেকে ওড়ার পর মেঘানীনগর এলাকার ওপর বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় ওই এলাকা, ছড়িয়ে পড়ে আতঙ্ক।

ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, ২৩০ জন যাত্রী, দুই পাইলট ও ১০ জন কেবিন ক্রুসহ বিমানটি উড্ডয়ন করেছিল। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তাদের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল।

উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনটি ফায়ার সার্ভিসের ইউনিট। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা।

আহমেদাবাদ বিমানবন্দরটি বর্তমানে আদানি গ্রুপের অধীনে পরিচালিত হচ্ছে। দুর্ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে মেঘানীনগর এলাকার সব সড়ক সিল করে দেয় প্রশাসন।

ফ্লাইটের যাত্রীদের পরিস্থিতি এখনো পরিষ্কার নয়। কেউ হতাহত হয়েছেন কিনা, তা নিশ্চিতভাবে বলা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, যেহেতু উড়োজাহাজটি আন্তর্জাতিক গন্তব্যের উদ্দেশে যাচ্ছিল, ফলে এতে বিপুল পরিমাণ জ্বালানি ছিল— যা আগুন দ্রুত ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হতে পারে।

এখন পর্যন্ত উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও তদন্ত শুরু করেছে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, এয়ার ইন্ডিয়ার অভ্যন্তরীণ তদন্ত ইউনিট এবং বিমানবন্দর কর্তৃপক্ষ।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালসহ বিভিন্ন জেলায় ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভর্তি ৭৩ জন
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
প্রধানমন্ত্রীর কার্যালয়ে লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২
অবশেষে জামিনে কারামুক্ত সেলিনা হায়াত আইভী
ঢাকা-বরিশাল মহাসড়ক: থমকে আছে ৬ লেন প্রকল্পের কাজ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com