Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ৩:০৭ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » পটুয়াখালী সদর » পটুয়াখালীতে দুই বাসের রেষারেষিতে প্রান গেলো কলেজ শিক্ষার্থীর
১৪ June ২০২৫ Saturday ৮:০৩:১৮ PM
Print this E-mail this

পটুয়াখালীতে দুই বাসের রেষারেষিতে প্রান গেলো কলেজ শিক্ষার্থীর


পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী বাসস্ট্যান্ডে দুই বাসের রেষারেষিতে সাবিকুন নাহার সসি নামে এক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। তিনি বরিশাল জমজম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (MATS)-এর ছাত্রী ছিলেন। তার গ্রামের বাড়ি গলাচিপা উপজেলার বোয়ালীয়া গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৪ জুন) পটুয়াখালী সদর বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী বাস ও আরেকটি আন্তঃজেলা বাস কার আগে ছাড়বে, এই প্রতিযোগিতায় লিপ্ত হয়। একপর্যায়ে বাস দুটি পাশ কাটানোর সময় সাবিকুন নাহার চাপা পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু বরিশালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

নিহতের মরদেহ বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এই দুর্ঘটনা বাসচালকদের দায়িত্বজ্ঞানহীনতা ও প্রতিযোগিতার ভয়াবহ পরিণতি হিসেবে দেখছেন স্থানীয়রা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা যানবাহনের শৃঙ্খলা ফেরাতে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com