Current Bangladesh Time
Monday May ২৫, ২০২৬ ৭:১২ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » ভান্ডারিয়া » ভান্ডারিয়ায় বিএনপি যাচাই-বাছাই কমিটিতে আ. লীগের লোক, প্রতিবাদে সংবাদ সম্মেলন
২৮ June ২০২৫ Saturday ৯:২৭:৪৮ PM
Print this E-mail this

ভান্ডারিয়ায় বিএনপি যাচাই-বাছাই কমিটিতে আ. লীগের লোক, প্রতিবাদে সংবাদ সম্মেলন


ভান্ডারিয়া ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ভান্ডারিয়ায় বিএনপির যাচাই-বাছাই কমিটিতে আওয়ামী লীগের লোকজন থাকার প্রতিবাদে শুক্রবার রাতে উপজেলা বিএনপির একাংশ স্থানীয় কাটপট্টি বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. জালাল উদ্দিন সিকদার।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, আগামী ৪ জুলাই এর মধ্যে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সম্মেলন এবং ১২ জুলাই পিরোজপুর জেলা পর্যায়ে সম্মেলন সম্পন্ন করার জন্য গত ২৩ জুন পিরোজপুরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত হয় যেসব নেতাকর্মী তৃণমূল পর্যায় থেকে বিগত দিনে দলীয় আন্দোলন, লড়াই ও সংগ্রামে সম্পৃক্ত ছিল তাদেরকে কমিটিতে অগ্রাধিকার দেওয়া হবে।

এর আগে স্থানীয় সড়ক ও জনপদ বিভাগের বাংলোতে পিরোজপুর জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপুর হাতে উভয় পক্ষই উপজেলা ও পৌরসভার ৬৩ ওয়ার্ড কমিটি ফরম জমা দেন।

সেই কমিটি যাচাই বাছাইয়ের সময়ে আওয়ামী লীগ ও ঈগল সম্পৃক্ততার অভিযোগে উভয় গ্রুপের মধ্যে বাক-বিতন্ডা শুরু হলে যাচাই বাছাই প্রক্রিয়া বন্ধ করে পিরোজপুর জেলায় ফরম নিয়ে যাওয়া হয়।

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, যাচাই বাছাই কমিটিতে চিহ্নিত আওয়ামী লীগের লোকজনকে রাখা এবং সুমন মঞ্জু লোকদের প্রাধান্য দেওয়া হচ্ছে। সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মোতাবেক স্বচ্ছ ভোটার তালিকা প্রনয়নের আহ্বান জানানো হয়।

এবিষয়ে জানতে চাইলে কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মোতাবেক তৃনমূল থেকে স্বচ্ছ প্রক্রিয়ায় ভোটার তালিকা করে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা সম্মেলন সম্পন্ন করব। এর কোনো ব্যত্যয় হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোস্তফা শরীফসহ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
আ.লীগের সাবেক এমপির সম্পত্তি জব্দের নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com