Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ৪:১৭ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » গর্ভবতী স্ত্রীকে হত্যা, ২৩ বছর পর স্বামীর ফাঁসির আদেশ
৩০ June ২০২৫ Monday ৯:৩০:১৫ PM
Print this E-mail this

গর্ভবতী স্ত্রীকে হত্যা, ২৩ বছর পর স্বামীর ফাঁসির আদেশ


বরগুনা প্রতিনিধি:

বরগুনায় যৌতুক না পেয়ে গর্ভবতী স্ত্রীকে হত্যার ২৩ বছর পর স্বামীর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩০ জুন) দুপুরে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম লায়লাতুল ফেরদৌস এ আদেশ দেন।


মৃত্যুদণ্ড প্রাপ্ত ব্যক্তি হলেন- বরগুনার বামনা উপজেলার উত্তর কাকচিড়া গ্রামের আঃ আজিজ হাওলাদারের ছেলে মো. কামাল হোসেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি রনজুয়ারা সিপু।

মামলা সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার মোসলেম উদ্দিনের মেয়ে জাহানারার সঙ্গে বিয়ে হয় বামনার উত্তর কাকচিড়া গ্রামের কামাল হোসেনের সঙ্গে। ২০০৩ সালে অক্টোবরে জাহানারা ছয় মাসের সন্তানসম্ভবা থাকা অবস্থায় কামাল শ্বশুর বাড়িতে ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন। এ টাকা না পেয়ে কামাল তার সন্তানসম্ভবা স্ত্রীকে মারধর করেন। এতে মারা যান জাহানারা।

পরে এ ঘটনায় ২০০৩ সকালে ২২ অক্টোবর বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মামলা দায়ের করেন জাহানারার বাবা মোসলেম উদ্দিন।


এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউট রনজুয়ারা সিপু বলেন, বাদি ৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশের তদন্তে ৮ জন আসামি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। রাষ্ট্রে পক্ষ আন্তরিক হলে ২৩ বছর পর এ মামলার রায় হতো না। বাদি এ রায়ে সন্তুষ্ট হয়েছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com