Current Bangladesh Time
Saturday June ৬, ২০২৬ ১২:০৫ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » সোহাগ হত্যার দায় তারেক জিয়াকে নিতে হবে-ফয়জুল করিম
১২ July ২০২৫ Saturday ৮:১২:৪১ PM
Print this E-mail this

সোহাগ হত্যার দায় তারেক জিয়াকে নিতে হবে-ফয়জুল করিম


নগর প্রতিনিধি:

আজ ১২ জুলাই, রোজ শনিবার বিকাল ৫টায় বরিশাল নগরীর টাউন হল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের উদ্যোগে পাথর মেরে বর্বরোচিত হত্যাসহ দেশব্যাপী চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

নগর সভাপতি প্রফেসর মুহাম্মাদ লোকমান হাকীম ও নগর সেক্রেটারী মাওলানা আবুল খায়ের এর সঞ্চালনায় মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই। তিনি তার বক্তব্য বলেন, ফ্যাসিস্ট সরকার পলায়ন পরবর্তী সময়ে এখনো দেশের মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি বন্ধ হয়নি। বিভিন্ন ক্ষেত্রে সিন্ডিকেট করে জনদুর্ভোগ সৃষ্টি এখনও অব্যাহত রয়েছে।

প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, চাঁদা না পেয়ে যুবদলের সন্ত্রাসীরা ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে পাথর মেরে বর্বরোচিত হত্যা করেছে। যা আওয়ামী ফ্যাসিবাদ কর্তৃক হত্যাযজ্ঞের চেয়েও মারাত্মক।

তিনি বলেন, আমাদের রাজনীতি মানুষ হত্যার জন্য নয় বরং মানুষের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণের জন্য। দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সিন্ডিকেট করা কোন রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাজ হতে পারে না। যারা রাজনীতিকে অর্থ উপার্জনের হাতিয়ার বানাচ্ছে তারাই অতীতে দেশকে দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন বানিয়েছে। বাংলাদেশের জনগণ এখন অনেক সচেতন। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদকে জনগণ যেভাবে উৎখাত করেছে তেমনি এই নব্য ফ্যাসিবাদীদেরকেও উৎখাত করবে ইনশাআল্লাহ।

বিক্ষোভ মিছিলে আরোও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারী জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সেক্রেটারি জেনারেল শেখ মোহাম্মদ মাহবুবুর রহমান নাহিয়ান, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও বরিশাল জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সহ-সভাপতি মাওলানা সৈয়দ নাসির আহমাদ কাওছার, বরিশাল জেলা সহ-সভাপতি শেখ শামছুল আলম মিলন, বরিশাল জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ কাওছারুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ রেজাউল করীম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ আরমান হোসেন রিয়াদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি এম এম সালাউদ্দিন, বরিশাল মহানগর সভাপতি গাজী মুহাম্মাদ রেদোয়ান প্রমূখ।

এতে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সহ সভাপতি মাওলানা জাকারিয়া হামেদী, নগর জয়েন্ট সেক্রেটারী মাওলানা আজিজুল হবক, এসিস্ট্যান্ড সেক্রেটারী মাওলানা নাসির উদ্দিন নাইস সহ নগর ও থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নদ-নদীতে ইলিশের বিচরণ আটকে দিচ্ছে ‘ডুবোচর’, ভরা মৌসুমেও আকাল
অবশেষে জামিনে কারামুক্ত সেলিনা হায়াত আইভী
আশায় বুক বেঁধেছে উপকূলের দুই জেলা:মন্ত্রী হওয়ার আলোচনায় হাফ ডজন নেতা
শেবাচিম হাসপাতালের স্টোররুমে অগ্নিকাণ্ড
ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় অসংখ্য মানুষ, বিক্ষোভ ছাত্রদল ও যুবদলের
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com