Current Bangladesh Time
Sunday July ২৬, ২০২৬ ২:০৯ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » সংবাদ শিরোনাম » ঝালকাঠিতে এনসিপির পদযাত্রায় বৈষম্যবিরোধী ব্যানারে বাধা দেয়ার অভিযোগ
১৩ July ২০২৫ Sunday ৯:৩৭:৫৬ PM
Print this E-mail this

ঝালকাঠিতে এনসিপির পদযাত্রায় বৈষম্যবিরোধী ব্যানারে বাধা দেয়ার অভিযোগ


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে এনসিপির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে পদযাত্রায় দফায় দফায় বাধা দেয়ার অভিযোগ উঠেছে। পরে কর্মসূচি সংক্ষিপ্ত করে নেতারা ঝালকাঠি ছাড়েন। রোববার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

এনসিপির ঝালকাঠি জেলা আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগের মদদপুষ্ট একটি গ্রুপ পদযাত্রা করলে শহরের গার্লসস্কুল মোড় এবং কাপুড়িয়াপট্টি এলাকায় দফায় দফায় বাধা দেয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা শহরের ফায়ার সার্ভিস মোড় এলাকায় প্রথমে জড়ো হয়। সেখান থেকে পদযাত্রা নিয়ে শহর প্রদক্ষিণের সময় গার্লস স্কুল মোড়ে ভুয়া ভুয়া স্লোগানে তুলে বৈষম্যবিরোধী ছাত্রদের ব্যানারে একদল ছেলে-মেয়ে হৈ চৈ শুরু করে। পরে সেখান থেকে শহরের কাপুড়িয়াপট্টি এলাকায় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন নাহিদ। 

সেখান থেকে আবারও শহরে পদযাত্রা শুরু করলে ফের বৈষম্যবিরোধী ছাত্রদের ব্যানারে একদল ছেলে-মেয়ে স্লোগান দিতে থাকে। ফলে শহরে পদযাত্রা না করেই নাহিদসহ নেতারা ঝালকাঠি ছাড়েন। 

বৈষম্যবিরোধী ছাত্রদের ব্যানারে বিক্ষুব্ধদের দাবি, ঝালকাঠিতে আওয়ামী ফ্যাসিবাদীদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। 

এদিকে কর্মসূচিতে বাধা দেয়ার অভিযোগ করে এনসিপির ঝালকাঠি জেলা আহ্বায়ক মাঈনুল ইসলাম মান্না বাধাদানকারীদের আওয়ামী লীগের দালাল বলে অভিযোগ করেছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিশ্ববিদ্যালয়: অর্ধেক শিক্ষকের পদ ফাঁকা শিক্ষার মান নিয়ে প্রশ্ন
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
আগুনে পোড়া ভবনে ৭.৪২ কোটি টাকার ‘ভুতুড়ে’ সংস্কার: বিসিসির অর্থ লোপাটের চাঞ্চল্যকর চিত্র
অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৪১ হাজার কৃষক, সবচেয়ে বেশি ক্ষতি আমন বীজতলায়
বরিশাল বিদ্যুৎ সংযোগ ছাড়াই নভোথিয়েটারের ১৩ কোটি টাকা উধাও
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com