Current Bangladesh Time
Wednesday July ২২, ২০২৬ ৭:১৫ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » রাজাপুর » রাজাপুরে ভাঙা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বিআরটিসি বাস খাদে
৯ August ২০২৫ Saturday ৪:২২:৩৬ PM
Print this E-mail this

রাজাপুরে ভাঙা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বিআরটিসি বাস খাদে


রহিম রেজা, রাজাপুর সাংবাদিক ক্লাব:


ঝালকাঠির রাজাপুর উপজেলায় খুলনা থেকে বরিশালগামী একটি বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেছে। তবে এতে কোনো যাত্রী হতাহত হয়নি।
শনিবার (৯ আগস্ট ২০২৫) দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটের দিকে রাজাপুর থানাধীন বাঘড়ি বাজার এলাকার ভাঙা ও খানাখন্দ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাগ্রস্ত বাসটির নম্বর চট্ট মেট্রো-ব-১১-০৩২৫।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের ভাঙা ও খানাখন্দ অংশে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং পাশের নিচু জমিতে পড়ে যায়। এ সময় যাত্রীরা দ্রুত বাস থেকে বের হয়ে যায়। পুলিশ বলছে, দুর্ঘটনায় কেউ আহত হয়নি। সকল যাত্রী সুস্থ ও নিরাপদ আছেন এবং যার যার গন্তব্যে চলে গেছেন। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাসটি উদ্ধারের কাজ চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিদ্যুৎ সংযোগ ছাড়াই নভোথিয়েটারের ১৩ কোটি টাকা উধাও
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান
গণভোট ব্যর্থ হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে : বরিশালে বিরোধীদলীয় নেতা
কীর্তনখোলা নদীর পাড় দখল করে চাঁদাবাজি: মুক্তি চান ভোগান্তির শিকার ব্যক্তিরা
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com