Current Bangladesh Time
Sunday May ৩১, ২০২৬ ৭:২০ PM
Barisal News
Latest News
Home » বোরহানউদ্দিন » ভোলা » বোরহানউদ্দিনে বিপুল পরিমাণ অবৈধ সিগারেটসহ আটক ৩
১০ August ২০২৫ Sunday ১:৫৬:৪৩ PM
Print this E-mail this

বোরহানউদ্দিনে বিপুল পরিমাণ অবৈধ সিগারেটসহ আটক ৩


বোরহানউদ্দিন ((ভোলা) প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় আজম কাজী নামের এক ব্যক্তির অফিস থেকে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ। এসব সিগারেট সরকারকে শুল্ক ফাঁকি দিয়ে মজুত ও বাজারজাতের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

শনিবার (৯ আগস্ট) সকালে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদরে মহাজনপট্টি, সার্কুলার রোড এবং বোরহানউদ্দিন বাজারের ব্রিজ এলাকায় দুটি পৃথক অভিযান চালিয়ে কল্যাণী ডিস্ট্রিবিউশনের মাধ্যমে বাজারজাতকৃত শামস এন্টারপ্রাইজের শুল্ক ফাঁকি দেওয়া জাল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ করা হয়।

জব্দ করা সিগারেটের মধ্যে রয়েছে- ব্ল্যাক কিং ১১ হাজার ৩২০ শলাকা, ওসাকা ৮ হাজার ৮৮০ শলাকা, টি-২০ ব্র্যান্ডের ৪ হাজার ৪৬০ শলাকা এবং ৫০/৫০ ব্র্যান্ডের ১ লাখ ৩৯ হাজার ৬১০ শলাকা। এসবের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ৩১ হাজার ৮০০ টাকা। পরে আটক তিনজনকে সিগারেটসহ থানায় সোপর্দ করা হয়েছে।

আজম কাজী বলেন, এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নাই এবং এটা আমার চেম্বার না। আমি মাঝ বরাবর পার্টিশন দিয়ে অফিস করি।

নৌবাহিনী জানিয়েছে, সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তার পাশাপাশি সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বাড়ছে এইচআইভি সংক্রমণ, আক্রান্তদের বড় অংশ তরুণ
শহীদ জিয়াকে অসময়ে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো:স্পীকার
বরিশালে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত
দুমকিতে সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত সচিব শামীমুজ্জামান ফিরোজ আহত
বরিশালে ঈদের জামাতে জনতার ঢল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com