Current Bangladesh Time
Sunday May ৩১, ২০২৬ ৬:০৬ AM
Barisal News
Latest News
Home » কাঁঠালিয়া » ঝালকাঠি » সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে কাঠালিয়া প্রেসক্লাবের মানববন্ধন
১০ August ২০২৫ Sunday ২:৫৫:৩২ PM
Print this E-mail this

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে কাঠালিয়া প্রেসক্লাবের মানববন্ধন


কাঁঠালিয়া ((ঝালকাঠি) প্রতিনিধি:

Screenshot

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের মানববন্ধন করা হয়েছে।

আজ রবিবার সকাল ১০টায় কাঠালিয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলমা এ সময় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল আলম, সাংবাদিক খাইরুল আমিন, রনি সিকদার, মোঃ ফয়সাল আহম্মেদ মিঠু, কাঠালিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম তুষার। মানববন্ধনে স্থানীয় সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, সাগর–রুনি হত্যাকাণ্ডসহ দেশের সব সাংবাদিক হত্যার সুষ্ঠু বিচার এখনো হয়নি। দায়িত্ব পালন করতে গিয়ে প্রকাশ্যে সাংবাদিককে গলা কেটে হত্যা করা গণমাধ্যমের স্বাধীনতা ও বাক-স্বাধীনতার জন্য ভয়াবহ হুমকি। এসব ঘটনায় বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। তারা সতর্ক করে বলেন, চুপ থাকলে আরও তুহিনদের রক্ত ঝরবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেট এলাকায় দুর্বৃত্তরা সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করে। পরে নিহতের বড় ভাই বাসন থানায় বাদী হয়ে  হত্যা মামলা দায়ের করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বাড়ছে এইচআইভি সংক্রমণ, আক্রান্তদের বড় অংশ তরুণ
শহীদ জিয়াকে অসময়ে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো:স্পীকার
বরিশালে জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত
দুমকিতে সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত সচিব শামীমুজ্জামান ফিরোজ আহত
বরিশালে ঈদের জামাতে জনতার ঢল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com