Current Bangladesh Time
Saturday June ৬, ২০২৬ ৭:৫৯ PM
Barisal News
Latest News
Home » ক্যাম্পাস » বরিশাল » তিন দফা দাবীতে ববি শিক্ষার্থীদের ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ
২৬ August ২০২৫ Tuesday ১০:২৭:১০ PM
Print this E-mail this

তিন দফা দাবীতে ববি শিক্ষার্থীদের ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ


ক্যাম্পাস প্রতিনিধি:

অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবীতে ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

‎আজ মঙ্গলবার (২৬ মঙ্গলবার) বিকেল ৪ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে কিছুক্ষণ বিক্ষোভ করে সড়কে নেমে আসে শিক্ষার্থীরা। নানা ধরনের স্লোগানে উত্তাল হয়ে ওঠে মহাসড়ক। 

এ সময় শিক্ষার্থীরা বলেন, টানা একমাস ধরে তারা অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবীতে আন্দোলন করে আসছে।  কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের আশ্বাস তারা পাননি।  যার কারণে এবার মহাসড়ক অবরোধ করার ঘোষণা দিয়েছে তারা। অবকাঠামো উন্নয়ন, ভূমি অধিগ্রহণ ও যানবাহন সংকট নিরাসনের দাবী দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন না হলে আগামীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারী তাদের।

দেড় ঘন্টা পর বিকেল সাড়ে ৫টায় বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলমের আশ্বাসে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। 

উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, আশা করছি আগামী তিন মাসের মধ্যে দৃশ্যমান কাজ শুরু হবে। ফিজিবিলিটি স্টাডি সহ আনুষাঙ্গিক যে কাজ আছে তা শুরু করতে হলেও দুই থেকে তিন মাস সময় লাগবে। এরপর থেকে শিক্ষার্থীরা তাদের যে দাবি সেগুলো দৃশ্যমান হবে। আমরাও চাচ্ছি যত দ্রুত সম্ভব এই সমস্যাগুলো দূর হোক।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
নদ-নদীতে ইলিশের বিচরণ আটকে দিচ্ছে ‘ডুবোচর’, ভরা মৌসুমেও আকাল
অবশেষে জামিনে কারামুক্ত সেলিনা হায়াত আইভী
আশায় বুক বেঁধেছে উপকূলের দুই জেলা:মন্ত্রী হওয়ার আলোচনায় হাফ ডজন নেতা
শেবাচিম হাসপাতালের স্টোররুমে অগ্নিকাণ্ড
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com