Home » বরিশাল » বাউফল » পড়ে ছিল হাত-পা-মাথাবিহীন মরদেহ, পাশেই ছিল নীল প্যান্ট
৭ September ২০২৫ Sunday ১:০২:১৫ PM
পড়ে ছিল হাত-পা-মাথাবিহীন মরদেহ, পাশেই ছিল নীল প্যান্ট
অনলাইন নিউজ ডেস্ক:
পটুয়াখালীর বাউফলের চন্দ্রদ্বীপ থেকে অজ্ঞাতপরিচয়ের এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।
শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার মূলভূখণ্ড বিচ্ছিন্ন চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর ব্যারেট থেকে মরদেহটি উদ্ধার করে কালাইয়া বন্দরে নৌ–ফাঁড়ির পুলিশ।
জানা গেছে, মরদেহটির হাত, পা ও মাথা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়। পাশে পড়ে ছিল একটি নীল রঙের প্যান্ট। নিহত শিশুর বয়স আনুমানিক ৭ থেকে ৮ বছর হতে পারে ধারণা করছে পুলিশ।
কালাইয়া নৌ–ফাঁড়ির পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সুরতহালে নিশ্চিত হওয়া গেছে এটি এক শিশুর মরদেহ। কীভাবে মরদেহটি ওই এলাকায় এসেছে তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে আশপাশের থানাগুলোতে তথ্য পাঠানো হয়েছে।
বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার বলেন, মরদেহের সুরতহাল সম্পন্ন করে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী