Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৩:২১ AM
Barisal News
Latest News
Home » বোরহানউদ্দিন » ভোলা » চুল কেটে দিয়ে নারীর গলায় জুতার মালা, বিএন‌পি নেতাসহ গ্রেফতার ৫
৮ September ২০২৫ Monday ৫:৩৭:৫৩ PM
Print this E-mail this

চুল কেটে দিয়ে নারীর গলায় জুতার মালা, বিএন‌পি নেতাসহ গ্রেফতার ৫


বোরহানউদ্দিন ((ভোলা) প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিনে পরকীয়ার অ‌ভিযোগে এক নারীর চুল কেটে জুতার মালা প‌রানোর ঘটনায় করা মামলায় প্রধান আসামি বিএন‌পি নেতা ক‌বির হোসেনসহ পাঁচজন‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন উপজেলার মা‌নিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএন‌পির সভাপ‌তি ক‌বির হো‌সেন ও স্থানীয় বা‌সিন্দা আব্দুর র‌শিদ, ইসমাইল, মেহেদি হাসান ও সিরাজ। তারা সবাই ওই এলাকার বা‌সিন্দা।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দি‌কে পু‌লিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নি‌শ্চিত করেন অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার মো. সোহান সরকার।

তি‌নি জানান, ঘটনার পর ভুক্ত‌ভোগী নারী বাদী হ‌য়ে ৩৩ জনের নাম উল্লেখ‌ ও অজ্ঞাতপরিচয় ২০-২৫ জনকে আসামি করে মামলা করেন। পু‌লিশ এখন পর্যন্ত প্রধান আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

এর আগে রোববার (৭ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে প্রধান আসামি ক‌বির হোসেনসহ অন্যান্য আসামিরা বেড়া ভেঙে ভুক্তভোগীর ঘরে প্রবেশ করেন। তারা পরকীয়ার অভিযোগ এনে ওই নারীকে ধরে নিয়ে যান। পরদিন সকালে স্থানীয় নতুন বাজারের চুল কেটে ও গলায় জুতার মালা প‌রিয়ে জনসম্মুখে তাকে হেনস্তা করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com