Home » বরিশাল » বাবুগঞ্জ » চার দফা দাবিতে বরিশাল পল্লী বিদ্যুৎ-২ এর কর্মকর্তাদের অনির্দিষ্টকালের গণছুটি
৮ September ২০২৫ Monday ৫:৩৩:৩৪ PM
চার দফা দাবিতে বরিশাল পল্লী বিদ্যুৎ-২ এর কর্মকর্তাদের অনির্দিষ্টকালের গণছুটি
বাবুগঞ্জ প্রতিনিধি ঃ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য গণছুটি পালন করছেন বরিশাল পল্লী বিদ্যুৎ -২ এর অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে তারা এই কর্মবিরতি শুরু করলে অফিসের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়, ফলে চরম দুর্ভোগে পড়েন গ্রাহকরা। সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীরা অফিসসের কাজ বন্ধ করে গনছুটির আবেদন করে। এসময় বিদ্যুৎ সংক্রান্ত জরুরি সেবা নিতে আসা অনেক গ্রাহক ফিরে যেতে বাধ্য হন। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদ্যুৎ অফিস বন্ধ থাকায় আমাদের নানা সমস্যায় পড়তে হচ্ছে। কারো মিটার নষ্ট, কারো বিদ্যুৎ বিল সংক্রান্ত জটিলতা, আবার অনেকের নতুন সংযোগের কাজ ঝুলে গেছে।
পল্লী বিদ্যুৎ অফিসের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “দীর্ঘদিন ধরে নানা অনিয়ম-অব্যবস্থাপনা চলছে। কিন্তু আমাদের দাবি মানা তো দূরের কথা, উল্টো অন্যায়ভাবে বরখাস্ত, বদলি ও চাকরিচ্যুতি করা হচ্ছে। এতে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। কর্মরতদের চার দফা দাবির মধ্যে রয়েছে- ১. অন্যায়ভাবে চাকরিচ্যুত ও বরখাস্তদের পুনর্বহাল, ২. অব্যবস্থাপনার অবসান, ৩. বদলির নামে হয়রানি বন্ধ, ৪. দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।
বরিশাল পল্লী বিদ্যুৎ -২ এর জোনারেল ম্যানেজার প্রকৌশলী বিপুল কৃষ্ণ মন্ডল জানান ,৪ দফা দাবিতে পল্লীবিদ্যুৎ সমিতি- ২ এর ৪৩০ জন কর্মকর্তা ও কর্মচারির ২৪০ জন ছুটির আবেদন ফরম জমা দিয়ে স্টেশন ত্যাগ করেছে। এছাড়া অনেকেই ছুটির ফরম জমা না দিয়ে অফিসে অনুপস্থিত আছেন। তবে আমাদের কার্যক্রম অব্যাহত আছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বগায় ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
হামের চাপে শেবাচিম ও জেনারেল হাসপাতাল, রোগী ধরে রাখতে পারছে না উপজেলা হাসপাতাল
ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে :গৌরনদীতে তথ্যমন্ত্রী
বরিশাল বিশ্ববিদ্যালয়: ১৫ বছরে ৭ উপাচার্য, চারজনকেই অপসারণ
বরিশালে বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ