Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ৩:৩৯ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » পটুয়াখালী সদর » বাউফল » পটুয়াখালী থেকে বাউফলের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
১১ September ২০২৫ Thursday ৮:০৩:৫৪ PM
Print this E-mail this

পটুয়াখালী থেকে বাউফলের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক


পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তাসনিম আহমেদকে (২২) আটক করেছে গোয়েন্দা সংস্থা (ডিবি)। গত বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পটুয়াখালী পুলিশ লাইনের পেছন থেকে আটক তাকে করা হয়।

আটক তাসনিম উপজেলার ডা. ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বগা ইউনিয়নের মৃত সৈয়দ হুমায়ূন কবিরের ছেলে। থানা সূত্রে জানা গেছে, গোয়েন্দা সংস্থার একটি দল গত বুধবার সন্ধ্যা ৭টার সময় পটুয়াখালী পুলিশ লাইনের পেছনে অভিযান চালায়।

ওই সময় তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি এলোমেলো জবাব দেন। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ডিবি প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাত সাড়ে ১১টার দিকে তাকে বাউফল থানায় সোপর্দ করে। বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার বলেন, ‘তাসনিমকে ডেভিল হান্ট অপারেশনে আটক করা হয়েছে।

এ ছাড়া গত ২৩ জুন রাজনগর গ্রামে আওয়ামী লীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া মামলার আসামি। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com