Current Bangladesh Time
Wednesday June ২৪, ২০২৬ ১১:১৭ PM
Barisal News
Latest News
Home » দুমকি » পটুয়াখালী » দুমকি উপজেলা ছাত্রদলের আহবায়ক চাকলাদার গোলাম সরোয়ার স্থায়ীভাবে বহিষ্কার
১৩ September ২০২৫ Saturday ১:৪৪:১৫ AM
Print this E-mail this

দুমকি উপজেলা ছাত্রদলের আহবায়ক চাকলাদার গোলাম সরোয়ার স্থায়ীভাবে বহিষ্কার


দুমকি ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ারকে প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে পটুয়াখালী জেলা ছাত্রদল।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মেহেদী হাসান শামীম চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. জাকারিয়ার নির্দেশে এ বহিষ্কারাদেশ প্রদান করা হয়।

জেলা ছাত্রদলের যুগ্মআহবায়ক মো. হারুন অর রশীদ স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পটুয়াখালী জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পটুয়াখালী জেলা ছাত্রদলের আওতাধীন দুমকী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ার কে প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পটুয়াখালী জেলা শাখার আহবায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহমেদ আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনরুপ সাংগঠনিকসম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com