Home » আমতলী » বরগুনা » আমতলীতে ক্যারম বোর্ড খেলা নিয়ে সংঘর্ষ, আহত ১৪
১৪ September ২০২৫ Sunday ১২:০৫:২৪ PM
আমতলীতে ক্যারম বোর্ড খেলা নিয়ে সংঘর্ষ, আহত ১৪
আমতলী ((বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামে ক্যারম বোর্ড খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে কালু চৌকিদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আমতলী উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামের কালু চৌকিদার বাড়ির দরজায় বসে শনিবার দুপুর আড়াইটার দিকে মীরা (১৪), আরাফাত (১৮), সাগর (২০) ও অলিউল্লাহ চৌকিদার (১৭) ক্যারম খেলছিলেন। ওই সময় খেলা নিয়ে অলিউল্লাহ চৌকিদারের সঙ্গে অন্য তিনজনের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ রামদা, দা ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ইউপি সদস্য হেনা বেগমসহ (৪০) ১৪ জন গুরুতর আহত হন।
প্রথমে স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে ১২ জনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপ-সহকারী মেডিকেল অফিসার জয়দেব হাওলাদার বলেন, আহতদের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, দুপুরে আমতলী উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামের কালু চৌকিদার বাড়ির সামনে ক্যারম খেলাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষই আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের মধ্যে থেকে গুরুতরদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মঞ্চ সাজিয়েও উদ্বোধনী দিনে বন্ধ হলো বাণিজ্য মেলা
কর্মস্থলে অনুপস্থিত, নৌ প্রতিমন্ত্রীর নির্দেশে ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ
আগামী ৬ জুন শেবাচিমে চালু হবে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট
আবুল হাসানাত আব্দুল্লাহ সহ ৪ জনের বিচার শুরু
শেবাচিম হাসপাতালে নবজাতকের মৃত্যু ঘিরে স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ