Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ১২:০৩ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
২০ September ২০২৫ Saturday ৩:৩৭:৪০ PM
Print this E-mail this

বাউফলে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিপটুয়াখালীর বাউফল উপজেলায় রোমান মৃধা (২২) নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত দশটার দিকে পরিষদ ভিআইপি রোড এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। রোমান ফরিদপুরের নগরকান্দা উপজেলার কুমারকান্দা গ্রামের নুরুল হক মৃধার ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন।

সূত্রে জানা গেছে, রোমানসহ আটজন শ্রমিক ভিআইপি এলাকায় একটি বাড়ির পাইলিং এর কাজ করছিলেন। শ্রমিকরা রাতে স্থানীয় ভাড়া বাসায় রোমান কে রেখে বাইরে রাতের খাবার খেতে বের হয়েছিলেন। রাত দশটার দিকে বাসায় ফিরে এসে ডাকাডাকি করলে রোমান দরজা না খুললে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

শ্রমিকরা জানায়, রোমান কাজের ফাঁকে ফাঁকে কারো সঙ্গে কথা মোবাইলে কথা বলতেন। বৃহস্পতিবার রাত আড়াইটা পর্যন্ত মোবাইলে কথা বলেছে। কার সঙ্গে মোবাইলে কথা বলেছে জিজ্ঞেস করলে সে বলতো না। ধারণা করা হচ্ছে কারো সঙ্গে অভিমান করেই সে আত্মহত্যা করেছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com