Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ১০:২২ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে সিএনজি উল্টে গুরুতর আহত-৪
২৫ September ২০২৫ Thursday ১:৩০:১৬ PM
Print this E-mail this

বাউফলে সিএনজি উল্টে গুরুতর আহত-৪


অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের দ্বিপাশা গ্রামের হাজির রাস্তার মাথা সংলগ্ন বাগা বাউফল সড়কে দুর্ঘটনা চারজন গুরুতর আহত হয়েছেন। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে বাউফল-বরিশাল মহাসড়কে রাস্তার উপড়ে বালি রাখায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গাছের ওপর পরে একটি সিএনজি দুমড়ে মুচড়ে যায়।

দুর্ঘটনায় আহতরা হলেন যাত্রী আবদুল্লাহ, সুজন,  জিহাদ ও সিএনজি চালক হাবিব। স্থানীয়রা   আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। 

তিনজনকে চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে। আবদুল্লাহ’র অবস্থার আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার জানান, পাশের একটি সংস্কার কাজের বালুর স্তূপ মহাসড়কের মাঝেই রাখা ছিল। 

দ্রুতগতিতে আসা সিএনজির এক চাকা ওই বালুর স্তূপে উঠে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি উল্টে গাছের ওপর পড়ে দুর্ঘটনার শিকার হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com