Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ১০:৩৩ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে মাদকের টাকা নিয়ে দুই চাচাতো ভাইয়ের বিরোধ, গুরুতর জখম ১
২৫ September ২০২৫ Thursday ২:০১:০৪ PM
Print this E-mail this

বাউফলে মাদকের টাকা নিয়ে দুই চাচাতো ভাইয়ের বিরোধ, গুরুতর জখম ১


অনলাইন নিউজ ডেস্ক:

বাউফলে মাদকের টাকা নিয়ে দুই চাচাতো ভাইয়ের বিরোধ; একজনের মাথা থেতলে দেওয়ার অভিযোগ মোঃ জসীম উদ্দিন, বাউফল (পটুয়াখালী) পটুয়াখালীর বাউফলে মাদকের টাকা নিয়ে বিরোধের জেরে রেশাদ সরদার (২২) নামে এক যুবককে লোহার রড দিয়ে পিটিয়ে মাথা থেতলে দেওয়ার অভিযোগ উঠেছে তারই চাচাতো ভাই শাহিন সরদারের (২৬) বিরুদ্ধে। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে উপজেলার দাশপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় সড়কের পাশে পেয়ে স্থানীয়রা আহত রেশাদকে উদ্ধার করে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়।

স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত শাহিন ও আহত রেশাদ দুজনেই ইয়াবা কারবারে জড়িত ছিলেন। মাদক সংক্রান্ত লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলছিল। কয়েকদিন আগে বিষয়টি সমাধানের চেষ্টা করেছিলেন তাদের চাচা ও স্থানীয় দফাদার ইউনুস সরদার, তবে কোনো মীমাংসা হয়নি। বুধবার রাতে বাকবিতণ্ডার একপর্যায়ে শাহিন লোহার রড দিয়ে রেশাদের মাথায় আঘাত করে গুরুতর জখম করে।

এ বিষয়ে দফাদার ইউনুস সরদার বলেন, “মীমাংসা করতে বাড়ির আরও কয়েকজন নিয়ে বসেছিলাম। কিন্তু ওদের মধ্যে সমঝোতা হয়নি। সত্য ঘটনাও কেউ বলেনি তখন। আজকের ঘটনার বিষয়ে শুনেছি, বিস্তারিত জানি না।”

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম মুস্তাহিদ তাশরিফ বলেন, “আহতের মাথার পেছনের একটি অংশ থেতলে গেছে এবং ওপরের অংশে গভীর কাটা রয়েছে। চোখেও রক্ত জমাট আঘাত ছিলো। 

মাথার বিভিন্ন স্থানে কাটা জখম থাকায় সেলাই করা সম্ভব হয়নি। রক্ত বন্ধ করার ব্যবস্থা করে, দ্রুত তাকে বরিশাল পাঠানো হয়েছে। সিটি স্ক্যানের পর তার প্রকৃত অবস্থা জানা যাবে।”

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, “ঘটনার বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।”

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com