Current Bangladesh Time
Saturday May ২৩, ২০২৬ ১:০৫ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » নলছিটি » নলছিটিতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, টাকা লুটের অভিযোগ
২৬ September ২০২৫ Friday ৬:১০:০৫ PM
Print this E-mail this

নলছিটিতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, টাকা লুটের অভিযোগ


নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটি উপজেলায় সুখী বেগম (৫০) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করে টাকা লুটের অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুখী বেগম ভরতকাঠি গ্রামের মাংস ব্যবসায়ী মনির হাওলাদারের স্ত্রী।

নিহতের স্বামী মনির হাওলাদার বলেন, ‘ভোরের দিকে আমি গরু জবাইয়ের উদ্দেশ্যে ছেলেকে নিয়ে জিরো পয়েন্ট এলাকায় দোকানে যাই। সকালে খবর পাই স্ত্রী কোনো সাড়া দিচ্ছে না। বাড়ি এসে দেখি দরজা-জানালা বন্ধ। জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে দেখি স্ত্রী মৃত অবস্থায় পড়ে রয়েছে। ড্রয়ারে রাখা গরু কেনার প্রায় সাড়ে ৫ লাখ টাকা নেই।’

ঘটনার সময় সুখী বেগম ঘরে একা ছিলেন। স্বজনদের অভিযোগ, হত্যাকারীরা তাঁকে শ্বাসরোধে হত্যার পর ঘরে থাকা টাকা নিয়ে গেছে। খবর পেয়ে নলছিটি থানা-পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছালাম বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মঞ্চ সাজিয়েও উদ্বোধনী দিনে বন্ধ হলো বাণিজ্য মেলা
কর্মস্থলে অনুপস্থিত, নৌ প্রতিমন্ত্রীর নির্দেশে ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ
আগামী ৬ জুন শেবাচিমে চালু হবে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট
আবুল হাসানাত আব্দুল্লাহ সহ ৪ জনের বিচার শুরু
শেবাচিম হাসপাতালে নবজাতকের মৃত্যু ঘিরে স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com