Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ৮:৫১ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে সরকারি জায়গা দখল করে ক্লাব ঘর নির্মাণ
২৭ September ২০২৫ Saturday ৪:৪৬:৪১ PM
Print this E-mail this

বাউফলে সরকারি জায়গা দখল করে ক্লাব ঘর নির্মাণ


অনলাইন নিউজ ডেস্ক:

Screenshot

পটুয়াখারীর বাউফল পৌর শহরের প্রাণ কেন্দ্রে পোস্ট অফিসের সামনে সরকারি জায়গা দখল করে ক্লাবঘর নির্মাণ করা হয়েছে। ‘‘বকুলতলা স্টার ক্লাব” ব্যানারে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে সরকারী বন্ধের সুযোগ নিয়ে ক্লাবঘরের নির্মাণ কাজ শুরু করা হয়। রাতঅবদি চলছে এ ক্লাব ঘরের নির্মাণ কাজ।

জানাগেছে, স্থানীয় একটি বিশেষ গোষ্ঠীর কয়েক ব্যক্তি এই ক্লাবঘর নির্মাণ করছে। তারা নিজেদের বিএনপির কর্মী বলে দাবি করেছেন।

রাত ১১টায় সরেজমিন গিয়ে দেখা গেছে, ১০-১২জন শ্রমিক ক্লাঘরের কাঠের অবকাঠামে তৈরি করছে। উপরে টিনের ছাউনি ও তিন পাশে টিনের বেড়া দেয়া হয়েছে। ক্লাবঘরটির দক্ষিন পাশে একটি ব্যানার ঝুলানো রয়েছে। সেখানে লেখা আছে “ বকুলতলা স্টার ক্লাব” এই লেখাটির ঠিক নিচেই লেখা নো পলিটিক্স।

খালের সরকারি জায়গা দখল করে এই ক্লাবঘর নির্মাণে স্থানীয়দের মধ্যে প্রতিক্রিয়ার দেখা দিলেও তারা ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, অ্যাসিল্যান্ড সাহেব আমাকে ফোন দিয়েছিল। আমি ক্লাবঘর ভেঙ্গে ফেলতে বলেছি।”

এবিষয়ে সহকালী কমিশনার (ভুমি) সোহাগ মিলু সাংবাদিকদের বলেন,“ সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেয়া হবে।”

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com