Current Bangladesh Time
Saturday May ২৩, ২০২৬ ৮:০৯ AM
Barisal News
Latest News
Home » পাথরঘাটা » বরগুনা » পাথরঘাটায় মাছ শিকারে গিয়ে নিখোঁজ জেলের লাশ উদ্ধার
২ October ২০২৫ Thursday ৯:৫২:০৮ PM
Print this E-mail this

পাথরঘাটায় মাছ শিকারে গিয়ে নিখোঁজ জেলের লাশ উদ্ধার


পাথরঘাটা ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটাসংলগ্ন বলেশ্বর নদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজের তিন দিন পর উদ্ধার হলো জেলে সিদ্দিকুর রহমানের (৩০) লাশ। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে বলেশ্বর নদীর বিহঙ্গ দ্বীপের উত্তর পাশের ধানসীর ভেতর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাঁর মরদেহটি উদ্ধার করেন।

নিহত সিদ্দিকুর রহমান পাথরঘাটা সদর ইউনিয়নের বড়টেংড়া হাজিরখাল এলাকার আব্দুল মান্নানের বড় ছেলে। তাঁর ৯ ও ২ বছরের দুই কন্যাসন্তান রয়েছে। সাত বছর আগে একই নদীতে মাছ শিকার করতে গিয়ে সিদ্দিকের বাবা আব্দুল মান্নানও নিখোঁজ হয়েছিলেন। পরে তাঁর লাশ নদীতে পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সিদ্দিকুর রহমান বাড়ি থেকে নদীতে মাছ শিকারে যান। ভোরে ফিরে না আসায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাঁর নৌকা ডুবে থাকতে পাওয়া গেলেও তাঁকে পাওয়া যায়নি।

আজ দুপুরে স্থানীয় বাসিন্দারা ধানসী কাটতে গিয়ে মরদেহ দেখতে পান এবং ফায়ার সার্ভিসে খবর দিলে তারা উদ্ধার করে।

নিহত ব্যক্তির স্ত্রী মনিরা আক্তার বলেন, ‘আমার স্বামী সংসারের একমাত্র উপার্জনকারী ছিলেন। দুই মেয়ে আর ছোট দুই ভাইয়ের দায়িত্বও তাঁর কাঁধে ছিল। এখন আমরা কীভাবে বাঁচব জানি না।’

পাথরঘাটা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘নদীতে দুই দিন ধরে ৩ নম্বর সংকেত চলছিল। উত্তাল নদীর কারণে হয়তো ট্রলার ডুবে গেছে। আমরা পরিবারের খোঁজ নিচ্ছি এবং সহায়তার ব্যবস্থা করব।’

পাথরঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. শাহাদাত হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা উদ্ধার অভিযান চালাই। তিন দিন পর মরদেহ উদ্ধার সম্ভব হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, নিখোঁজের পর থেকে পরিবারটির খোঁজ রাখা হয়েছে। প্রাথমিক সহায়তা দেওয়া হয়েছে এবং জেলা প্রশাসনের মাধ্যমে আরও সহযোগিতা করা হবে। প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হয়েছে কি না, ময়নাতদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা যাচ্ছে না বলেও জানান তিনি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মঞ্চ সাজিয়েও উদ্বোধনী দিনে বন্ধ হলো বাণিজ্য মেলা
কর্মস্থলে অনুপস্থিত, নৌ প্রতিমন্ত্রীর নির্দেশে ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ
আগামী ৬ জুন শেবাচিমে চালু হবে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট
আবুল হাসানাত আব্দুল্লাহ সহ ৪ জনের বিচার শুরু
শেবাচিম হাসপাতালে নবজাতকের মৃত্যু ঘিরে স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com